
নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় আল আমিন জামে মসজিদে ৪ সেপ্টেম্বর বাদ মাগরিব অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ মামুনের বড় ভাই সৈয়দ বজলু আলীর আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন করোনাভাইরাসে নিহত বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদসহ সবার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিওমেন জহরান মাদামী, ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, কয়েস আহমেদ, এমাদ চৌধুরী, সৈয়দ সিদ্দিকুল হাসান, দেওয়ান সাহেদ চৌধুরী, সোহান আহমেদ, জিল্লুর রহমান, আবদুর রহমান, আবু সাঈদ, আবদুর রহমান, আবু সাঈদ, মিজানুর রহমান চৌধুরী, আবদুল করিম, আহবাব চৌধুরী, তজম্মুল হোসেন, সৈয়দ মামুন, আমিন পাটোয়ারি, সৈয়দ মামুন, মো. রসিদ, রাজিব আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে প্রয়াত সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।