কবর খুঁড়তে গিয়ে মাটি চাপায় একজন নিহত

ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থান
ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কবর খুঁড়তে গিয়ে মাটি চাপায় কবরস্থানের এক কর্মীর মৃত্যু হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সকালে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে এই ঘটনা ঘটে।

সকাল সাড়ে আটটার দিকে সাত ফুট গভীর কবরের নিচে মাটি সমান করছিলেন রডউইন আলিকোক (৪২) নামের ওই কর্মী। এ সময় হঠাৎ পাশ থেকে কবরটি ধসে যায়। এতে রডউইন আলিকোক মাটির নিচে চাপা পড়ে যান। সঙ্গে থাকা অন্য কর্মীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে সাফোক কাউন্টির পুলিশ, ফায়ার সার্ভিসসহ জরুরি বিভাগের লোকজন দ্রুত উপস্থিত হয়ে কবর থেকে রডউইনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিউইয়র্ক রাজ্যের পেশাগত নিরাপত্তা বিভাগ ও স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি করে তদন্ত করছে।