নিউজিল্যান্ড তার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে বড় পরিসরে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং মার্কিন নেতৃত্বাধীন গোয়েন্দা জোটকে তথ্য সরবরাহ করছে। ফাঁস হওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে গত বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) চুক্তিভিত্তিক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা ওই তথ্য ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট দ্য ইন্টারসেপ্টে। সেখানে নিউজিল্যান্ডসহ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডার গোয়েন্দা নেটওয়ার্ক ‘পঞ্চ চোখ’ (Five Eyes)-এর হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিউজিল্যান্ডের ওই গুপ্তচরবৃত্তির বিষয়টি উঠে এসেছে।
এএফপি