জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্ক নিউইয়র্কের বার্ষিক ইফতার মাহফিল ২৬ মে অনুষ্ঠিত হবে।
আগ্রা প্যালেস রেস্টুরেন্ট ও পার্টি হল ১১৬-৩৩ কুইন্স বুলেভার্ড, ফরেস্ট হিলস, এন ওয়াই ১১৩৭৫-এ সন্ধ্যায় ১৯তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রবীণ সমাজসেবক ছদরুন নুরকে আহ্বায়ক ও কামরুজ্জামান বাবুকে সদস্যসচিব করে ইফতার ও দোয়া মাহফিলকে সফল করার লক্ষে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ওয়েল কেয়ার এসেনশিয়াল হোম কেয়ার, ইয়াকুব এ খান সিপিএ পিএলসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি শেখ হায়দার আলী (৯১৭-৫৮০-৬৩২৪) ও সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী (৯১৭-৬০৭-১২৪৩) সবাইকে অনুরোধ জানিয়েছেন।