
আমেরিকাবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নাটোর জেলা সমিতি ইউএসএ ইন্ক নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করেছে।
২২ এপ্রিল সন্ধ্যায় ব্রঙ্কসের একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ। সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি ইউএসএ-এর ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলী। গণসংযোগ ও প্রচার সম্পাদক এবং উদ্যাপন কমিটির সদস্যসচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, উদ্যাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলন, প্রধান সমন্বয়কারী মো. মোজাম্মেল হোসেন, সদস্যসচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহফুজা পারভীন মলি, সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব মো. আসাদ উজ জামান রিপন, মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলী, সহসভাপতি টি এম নাজিরুদ্দৌলা ও শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ হিরো, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ আল মামুন, সহ-কোষাধ্যক্ষ আহসান হাবিব, কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, শাহনাজ পারভীন, মো. মোক্তার আলী, আখেরুল আলম আহমেদ সোহান, মো. ইমতিয়াজ আলী বিজয়, মো. আলমগীর হোসেন, সুলতান আহমেদ, মো. আশরাফুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. জুয়েল হোসেন এবং ওবায়দুর রহমান।
সাংস্কৃতিক পর্বে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ইয়াকুব আলী মিঠু ও ফিরোজা ইয়াসমীন নিলা। তত্ত্বাবধানে ছিলেন মোতাহার হোসেন, কামরুজ্জামান বাবু, আবু সাঈদ রায়হান ও মো. জাবেদ আলী।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলী, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম ও উদ্যাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ সুন্দর আয়োজন সফল করতে বিশেষ ভূমিকা রেখেছেন নাটোরের কৃতি সন্তান মোজাফ্ফর হোসেনসহ সংগঠনের কর্মকর্তারা। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি খান, মনিকা দাসসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।