
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে গত শুক্রবার ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যাসোসিয়েশনের (আইডিএ) পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্কের জন্য আলোচিত মনিকা লিউনস্কি। এ বছরের আইডিএ পুরস্কার পেয়েছে লরা পয়ত্রাসের প্রামাণ্যচিত্র ‘সিটিজেনফোর’। গোপন নজরদারির খবর ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেনের কাহিনি এর বিষয়।
রয়টার্স