বিদেশিদের বেশি সাজা যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতগুলোতে মার্কিনদের চেয়ে তুলনামূলক বেশি কঠোর সাজার সম্মুখীন হন দেশটিতে বসবাসরত বিদেশিরা। গতকাল বুধবার আমেরিকান সোসিওলজিক্যাল রিভিউ প্রকাশিত এক গবেষণায় এ রকম তথ্যই বেরিয়ে এসেছে। এতে বলা হয়, ২০০৮ সালে অভিযুক্ত অ-মার্কিনদের ৯৬ শতাংশ কারাদণ্ডের সাজা পান। মার্কিনদের ক্ষেত্রে এ হার ছিল ৮৫ ভাগ। ১৯৯২-২০০৮ সালের আদালতসংক্রান্ত উপাত্ত বিবেচনায় নেওয়া হয়েছে এ গবেষণায়। এএফপি