বৃহত্তর ময়মনসিংহবাসীর বাংলা বর্ষবরণ

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি ও বৃহত্তর ময়মনসিংহবাসীর সদস্যরা
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি ও বৃহত্তর ময়মনসিংহবাসীর সদস্যরা

আমেরিকা প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ ইনকের নতুন কমিটির পরিচিত ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল নিউইয়র্ক নগরীর জ্যামাইকার ইকরা পার্টি হলে এ অনুষ্ঠান হয়।
২১ এপ্রিল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এ আয়োজনে নতুন কমিটির শপথ ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, মজাদার খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা আকর্ষণীয় পর্ব। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোর অনুষ্ঠানটিতে অংশ নেন। অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন তাঁদের অসাধারণ পরিবেশনা।
অনুষ্ঠানে ২০১৯-২০ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যকরী কমিটির সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন স্থায়ী কমিটির প্রধান মো. নাসির উদ্দিন নাসির। নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা মো. হাফিজুর রহমান।
সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটি প্রধান মো. নাসির উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মাহবুব কবির, প্রধান উপদেষ্টা মো. হাফিজুর রহমান, উপদেষ্টা রইছ উদ্দীন, টিটু খান, মো. হিমেল, মাহবুবুর রহমান ও হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন, সহসাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, এশিয়ান মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট সাইদুর রহমান, নারী নেত্রী মাকসুদা আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট এ কে এম রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্বের উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. এমএ বারী, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ নূর মো. ফয়সাল মনি এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পল্লব সরকার।
বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএর নতুন কমিটির কর্মকর্তারা হলেন কার্যকরী কমিটির সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন, সহসভাপতি তোজাম্মেল হক, মো. রুকন উদ্দিন আহম্মেদ ও মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. এমএ বারী বাদল, সহসাধারণ সম্পাদক মশিউর রহমান, খোরশেদ আলম, মো. শামসুল আলম ও সাইয়েদ ওয়াহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, মো. মাহবুবুর রহমান ও নিলোৎপল সরকার, কোষাধ্যক্ষ নূর মো. ফয়সাল, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন ও মো. আল আমিন, দপ্তর সম্পাদক মো. সবুজ উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল হালিম ও মো. শাহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শাহনেওয়াজ জামান, আন্তর্জাতিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মুরাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পল্লব সরকার, ক্রীড়া সম্পাদক মো. মোজাম্মেল হক, সহ-ক্রীড়া সম্পাদক একরামুল ইসলাম খান, শিক্ষাবিষয়ক সম্পাদক মুরাদ সরকার, ধর্মবিষয়ক সম্পাদক মাহবুর রহমান, বার্ষিকী সম্পাদক মো. আনোয়ার হোসাইন, আপ্যায়নবিষয়ক সম্পাদক সাজিদুর রহমান ও মো. মিহাদুজ্জামান খান, মহিলাবিষয়ক সম্পাদক এম এ মৌলি ও পাপড়ি মাহবুব, কার্যকরী সদস্য মো. মাহবুবুর রহমান, মো. হাফিজুর রহমান চন্দন, এ কে এম শফিকুল হক, মাহবুবুল আলম আলমগীর, এ টি এম নোমান, মো. ফয়সাল আজাদ, শামীম, মো. মামুন, মো. রবিউল হাসান, মো. সারোয়ার কামাল, মো. সারোয়ার জাহান চন্দন, মো. মাহমুদ, জয়ন্ত দে এবং মো. মোতালিব ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা

উপদেষ্টা কমিটিতে রয়েছেন প্রধান উপদেষ্টা মো. হাফিজুর রহমান, উপদেষ্টা রইছ উদ্দীন, টিটু খান, মো. হিমেল, মাহবুবুর রহমান মানু, হাবিবুর রহমান, মিজানুর রহমান খান, আজাহার আলি খান, মো. নুরুল ইসলাম, আনোয়ার আলম ভূঁইয়া, হেদায়েতুল ইসলাম, আক্তারুজামান হ্যাপী, প্রকৌশলী মো. আশরাফ আলি, আবদুল মান্নাফ তালুকদার, মো. আমিরুল ইসলাম কামাল, শেখ আল হাদী, আবু তাহের হিরু ও মো. শাজাহান আকন্দ। স্থায়ী কমিটিতে রয়েছেন প্রধান মো. নাসির উদ্দিন, সদস্য মাহবুব কবির বাবু, মোহাম্মদ আব্দুল হান্নান ভূঁইয়া, মাহবুবুর রহমান লিটন, শাহ আলম ও মাহবুবুল আলম খসরু (পদাধিকারে)। পৃষ্ঠপোষক কমিটির প্রধান হিসেবে রয়েছেন খুরশিদ আলম সেলিম। এ ছাড়া এম এ সুলতান উদ্দিন ও কৃষিবিদ মকবুল হোসেন তালুকদার রয়েছেন এ কমিটিতে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পীরা একের পর এক সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। মনোমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন শিল্পী সজিব, বন্যা, ফেরদৌস, নীল উৎপল সরকার প্রমুখ।