সংক্ষেপ

মসজিদে আগুন

যুক্তরাষ্ট্রের একটি মসজিদে শুক্রবার রহস্যজনক আগুন লাগার ঘটনা তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পেট্রলবোমা জাতীয় কিছু ছুড়ে ক্যালিফোর্নিয়ার ওই মসজিদে আগুন লাগানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে স্থানীয় মুসল্লিরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে এএফপি তাৎক্ষণিকভাবে মসজিদ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পায়নি। গত বছর এ মসজিদেই কেউ একজন গুলি করেছিল। তবে তাতেও কেউ আহত হয়নি। ক্যালিফোর্নিয়াতে এক মুসলিম দম্পতির বন্দুক হামলায় ১৪ জন নিহত হওয়ার এক সপ্তাহ পরই এ ঘটনা ঘটল।
এএফপি