মুক্তিযোদ্ধা মহসিন আলীর সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

মো. মহসিন আলী
মো. মহসিন আলী

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. মহসিন আলীর দ্রুত আরোগ্য কামনা করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

মহসিন আলী দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কে লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সভাপতি নুরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা মহসিন আলী মহান মুক্তিযুদ্ধে নিজের গড়া ‘বিচ্ছু বাহিনী’র কমান্ডার ছিলেন। এই বাহিনী নিয়ে নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ পুনর্গঠনে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেন যার মধ্যে কুটির শিল্প, ক্ষুদ্র ঋণদান, গণশিক্ষা, নারী উন্নয়ন, যৌথ খামার উল্লেখযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, মহসিন আলী নাটোর জেলায় নিজ গ্রামে হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে দীর্ঘ ১৮ মাস তিনি কারাবরণ করেন। যুক্তরাষ্ট্র এসেও তিনি ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’ এবং ‘বাংলাদেশ-আমেরিকান অ্যাসোসিয়েশন ফর রিহ্যাবিলিটেশন ইন নিউইয়র্ক’ পরিষেবা সংস্থা প্রতিষ্ঠা করেন। আমরা এই মুক্তিযোদ্ধার দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।