যুক্তরাষ্ট্রে পৃথক দুটি ঘটনায় গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে গতকাল রোববার এক নৈশক্লাবে গুলির ঘটনায় একজন নিহত ও ১৪ জন আহত হন। সিনসিনাটি পুলিশ বিভাগ জানিয়েছে, ক্যামিও নৈশক্লাবে স্থানীয় সময় রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত দুই বন্দুকধারী জড়িত। অন্য ঘটনাটি ঘটেছে নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে গত শনিবার। একটি বাসে গুলিতে একজন নিহত ও একজন আহত হন। পুলিশ বলেছে, গুলির ঘটনার পর হামলাকারী আত্মসমর্পণ করেছেন। তিনি ওই বাসেই ছিলেন। হামলাকারী মানসিকভাবে অসুস্থ বলে পুলিশের ধারণা।
সিএনএন