যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে শুক্রবার আগুন লাগানোর জন্য সন্দেহভাজন হিসেবে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ধর্মীয় বিদ্বেষজনিত অপরাধের অভিযোগ আনা হতে পারে। কোচেলা ভ্যালিতে অবস্থিত মসজিদটিতে পেট্রলবোমা ছুড়ে মারা হয়েছিল। এর অবস্থান রিজওয়ান-তাশফিন দম্পতির হত্যাযজ্ঞ ঘটানো স্যান বার্নার্দিনো শহরের ১২১ কিলোমিটার দূরে। এ ঘটনায় ধর্মীয় বিদ্বেষের বিষয়টি কাজ করেছে কিনা তা জানা যায়নি। হামলায় মসজিদটির প্রবেশদ্বার পুড়ে যায়।
রয়টার্স