
সুপ্রিম কোর্ট ভবনের সামনে থেকে ভাস্কর্য অপসারণ এবং আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কানাডা শাখা উদীচী।
২৮ মে টরন্টোর ড্যানফোর্থের ঘরোয়া চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলী সদস্য আরিফ নুর, উদীচী কানাডার সভাপতি আজফার ফেরদৌস ও সাধারণ সম্পাদক সৌমেন প্রমুখ।
বক্তারা ভাস্কর্য অপসারণে প্রতিবাদ জানানোর পাশাপাশি নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভদ্রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে টরন্টো ও আশপাশের শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছাড়াও অসংখ্য ছাত্র, শিক্ষক, লেখক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।