'বাংলাদেশ নাইট-কালারস অব রিদম' ১৬ জুলাই

ব্রঙ্কসের পার্কচেস্টারের ওভাল পার্কে ১৬ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) চতুর্থবারের মতো আয়োজন করছে ‘বাংলাদেশ নাইট-কালারস অব রিদম’।
বাফা আয়োজিত এ বিশেষ আয়োজনে স্পনসর হিসেবে রয়েছে পার্কচেস্টার কনডোমিনিয়াম। এ আয়োজনে সবাইকে সবান্ধবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বাফা।
একই সঙ্গে জনপ্রিয় এ অনুষ্ঠানস্থলে আগেভাগেই উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি। কারণ, সাধারণত প্রচুর জনসমাগম হয় এ আয়োজনে। তাই অনুষ্ঠান ভালোভাবে উপভোগের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হওয়া ভালো।