কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোয় উৎসব চলাকালে বন্দুক হামলার পর ঘটনাস্থল সুরক্ষিত করতে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। ১১ জুলাই ২০২৬
কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোয় উৎসব চলাকালে বন্দুক হামলার পর ঘটনাস্থল সুরক্ষিত করতে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। ১১ জুলাই ২০২৬

টরন্টোয় বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৫

কানাডার টরন্টোয় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।

গতকাল শনিবার টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি জরুরি সতর্কবার্তা জারির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তারা গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে। এর মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত অন্য ব্যক্তিদের শারীরিক অবস্থা ঠিক কেমন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কানাডীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, টরন্টোর মিডটাউন এলাকায় লাতিন আমেরিকানদের বার্ষিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের অভিযান ও তদন্ত চলাকালীন সর্বসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং কর্তৃপক্ষের সব নির্দেশনা মানার অনুরোধ জানানো হয়েছে।

টরন্টোর মিডটাউন এলাকায় লাতিন আমেরিকানদের বার্ষিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোয় উৎসব চলাকালে বন্দুক হামলার পর ঘটনাস্থল সুরক্ষিত করতে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। ১১ জুলাই ২০২৬

এ বিষয়ে টরন্টো পুলিশের একজন মুখপাত্র এক্সে দেওয়া তথ্যের বাইরে অতিরিক্ত কোনো বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

হামলাকারী কে ছিলেন, কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।টরন্টোয় বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৫

পুলিশ জানিয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরে জানানো হবে। তবে হামলাকারী কে ছিলেন, কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।