মারাইয়া রিফ
মারাইয়া রিফ

পর্নোগ্রাফিতে বাধ্য করায় নিজেকে ‘জীবন্ত লাশ’ ভাবতেন মারাইয়া, কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি

যুক্তরাষ্ট্রের তরুণী মারাইয়া রিফ। যৌনকর্মের উদ্দেশ্যে পাচারের শিকার হয়েছিলেন তিনি। এক সময় সেখান থেকে বেঁচেও ফেরেন তিনি। মানুষ তাঁর কাছে এ ঘটনা সম্পর্কে জানতে সাধারণত শুরুতেই যে বিষয় নিয়ে প্রশ্ন করেন, তা হলো ক্রেইগলিস্টের একটি বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনের সূত্র ধরেই মারাইয়া রিফ সান দিয়েগোর হিলটন হোটেলে একটি ‘মডেলিং ফটোশুটে’ গিয়েছিলেন। সে সময় তাঁর বয়স ছিল ১৯ বছর।

কারও কারও কাছে গল্পটি শুরু হয়, যখন মারাইয়া ওই হোটেলের লবিতে ঢুকে আলোকচিত্রী থিওডোর গাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। আবার কারও কাছে গল্পের শুরুটা হয় মারাইয়া লিফটে চড়ে হোটেলের একটি কক্ষের সামনে যাওয়ার পর; যেখানে তিনি দরজার চৌকাঠে দাঁড়িয়ে, পেছনে তাঁর পথ আটকে দাঁড়িয়ে আছেন থিওডোর গাই। আর দরজার ঠিক অন্য প্রান্তে তাঁর জন্য অপেক্ষা করছে এক ব্যক্তির ছায়ামূর্তি।

এই ঘটনা নিয়ে কথা বলতে গেলে সব সময়ই দোষারোপের মুখে পড়ার মানসিক প্রস্তুতি রাখেন মারাইয়া।

অনেকে মারাইয়ার দিকটা বুঝতে চান না। তাঁরা প্রশ্ন করেন, ‘তিনি ওই বিজ্ঞাপন দেখে গেলেন কেন?’, ‘তিনি হোটেলের ভেতরে গেলেন কেন?’ কিংবা ‘তাঁর মা-বাবা কোথায় ছিলেন?’

আসলে এই গল্পের শুরুটা হয়েছিল আরও কয়েক বছর আগে। মারাইয়ার বেড়ে ওঠা, শৈশবে জমে থাকা মানসিক আঘাত আর বিশৃঙ্খল জীবনই তাঁকে ২০১৬ সালের নভেম্বরে সেই হোটেল কক্ষের সামনে নিয়ে দাঁড় করিয়েছিল। তখন তাঁর মনে হয়েছিল, অবশেষে জীবনে হয়তো একটুখানি সুসময় হাতছানি দিচ্ছে।

মারাইয়া গুটি কয় ভুক্তভোগীর একজন, যাঁর করা মামলায় অপরাধীদের সাজা নিশ্চিত হয়েছে। মারাইয়ার পর্ন ভিডিও ধারণকারী আলোকচিত্রী থিওডোর গাইকে ২০২২ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে শত শত নারীকে নির্যাতনমূলক পর্ন ভিডিওতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মারাইয়া বলেন, ‘কথাটা বলতে খারাপ লাগলেও এটা সত্য, আমি ছিলাম উপযুক্ত এক শিকার। ওই কাজকে একটি বড় সুযোগ হিসেবে দেখেছিলাম। আমি যখন ওই হোটেলে পৌঁছাই, নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছিল।’

মারাইয়ার বয়স এখন ২৯। যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ইউকে ফেমিনিস্টার পক্ষে দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখতে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলোর ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরছে সংগঠনটি। তাদের দাবি, এসব ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে যাঁদের দেখা যায়, তাঁরা প্রাপ্তবয়স্ক কি না এবং ভিডিও প্রকাশে তাঁদের সম্মতি রয়েছে কি না, তা যাচাই বাধ্যতামূলক করতে হবে।

পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো এখনো প্রায় পুরোপুরি দায়মুক্তি নিয়েই কাজ করে যাচ্ছে। কোনো ধরনের জবাবদিহি ছাড়াই যা খুশি, তা প্রকাশ এবং তা থেকে মুনাফা অর্জনের অবাধ স্বাধীনতা তাদের রয়েছে।

মারাইয়া গুটি কয় ভুক্তভোগীর একজন, যাঁর করা মামলায় অপরাধীদের সাজা নিশ্চিত হয়েছে। মারাইয়ার পর্ন ভিডিও ধারণকারী আলোকচিত্রী থিওডোর গাইকে ২০২২ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে শত শত নারীকে নির্যাতনমূলক পর্ন ভিডিওতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

ক্যালিফোর্নিয়ার হোটেলের সেই কক্ষে মারাইয়ার অপেক্ষায় থাকা পর্নো তারকা রুবেন আন্দ্রে গার্সিয়া এখন ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আর পুরো চক্রের মূল হোতা মাইকেল প্র্যাট ভোগ করছেন ২৭ বছরের কারাদণ্ড।

ক্যালিফোর্নিয়ার সিনেট কমিটির শুনানিতে বক্তব্য দিচ্ছেন মারাইয়া রিফ

অথচ তাদের তৈরি ভিডিও এবং ‘গার্লস ডু পর্ন’ (জিডিপি) নামক প্রতিষ্ঠানটি ছিল পুরোপুরি মূলধারার। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত চালু থাকা সাবস্ক্রিপশনভিত্তিক এই চ্যানেল প্রতি সপ্তাহে ৪৫ মিনিটের নতুন একটি ভিডিও প্রকাশ করত এবং মূলধারার পর্নো ওয়েবসাইটগুলোতেও কনটেন্ট সরবরাহ করত। ২০১৪ সালে একটি ওয়েবসাইটে দ্বিতীয় সর্বোচ্চ দেখা ভিডিওটি ছিল জিডিপির তৈরি। তাদের ভিডিওগুলো ১০০ কোটির বেশি বার দেখা হয়েছিল।

মারাইয়া বলেন, ‘ভিডিওগুলো দেখতে খুব পরিপাটি এবং পেশাদার মনে হতো।’ এ কারণে অনেকেই বিশ্বাস করতে চান না, এসব ভিডিও তৈরিতে যৌন পাচারের শিকার নারীদের ব্যবহার করা হয়েছিল।

যৌন পাচার বলতে সাধারণত বলপ্রয়োগ, প্রতারণা বা ভয়ভীতি দেখিয়ে কাউকে বাণিজ্যিক যৌনকাজে বাধ্য করাকে বোঝায়। কিন্তু মারাইয়া মনে হয়নি, তিনি অন্যায়ের শিকার হয়েছেন। বহু বছর ধরে নিজেকেই দোষ দিয়েছেন। তিনি ভাবতেন, তাঁর সঙ্গে যা ঘটেছে, তার জন্য হয়তো তিনিই দায়ী।

মারাইয়া বলেন, ‘যৌন পাচার সম্পর্কে আমার ধারণা ছিল অনেকটা ‘টেকেন’ টিভি সিরিজের দৃশ্যের মতো, যেখানে একজনকে ধাওয়া করা হচ্ছে, আর তিনি খাটের নিচে লুকিয়ে আছেন। আমার মনে হতো, আমি হয়তো এমন কিছু করেছি, যার কারণে এটা আমার প্রাপ্য ছিল। আমি জানতাম, আমি মোটেও এসব করতে চাইনি। কিন্তু এরপরও করেছি।’

মারাইয়া বলেন, ‘আমি কেন লড়াই করলাম না? তারা যা চেয়েছিল, তা করার চেয়ে মরে যাওয়াকে কেন বেছে নিলাম না? হোটেলের সেই কক্ষে পা রাখার পর প্রায় ১০ বছর হতে চলল। অথচ পুরো বিষয়টি সত্যিকার অর্থে বুঝতে আমার এত দীর্ঘ সময় লেগে গেছে।’

যুক্তরাষ্ট্রের মিজৌরিতে অত্যন্ত রক্ষণশীল ও ধর্মপ্রাণ এক পরিবারে বড় হন মারাইয়া। পরিবারটি তাঁকে দত্তক নিয়েছিল। মারাইয়া বলেন, ‘আমার জন্মদাত্রী মা ছিলেন মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে তিনি দেহব্যবসা করতেন।’

মাত্র ১৮ বছর বয়সে এক নৌসেনাকে বিয়ে করে সান দিয়েগোতে তাঁর সামরিক ঘাঁটিতে চলে যান মারাইয়া। কিন্তু এক বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। তখন একজনের বাসার সোফায় ঘুমিয়ে রাত কাটাতেন তিনি। আর জীবিকার তাগিদে একটি জিমের রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

মারাইয়া বলেন, ‘আমি তখন সবে কৈশোর পেরোনো এক তরুণী, নিজের মতো করে জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। একটা চাকরি জুটিয়েছিলাম। কর্মস্থলে যাতায়াতের জন্য ক্রেডিট কার্ডে প্রথম কিস্তি পরিশোধ করে একটি গাড়িও কিনেছিলাম। আর ঠিক তখনই গাড়ির বিমা নামের এক বিষয়ের কথা জানতে পারি। এর খরচ ছিল আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের চেয়েও বেশি। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম।’

কান্নাজড়িত কণ্ঠে বাড়িতে ফোন করে সাহায্য চেয়েছিলেন মারাইয়া। জবাবে তাঁকে বলা হয়েছিল, ‘তুমি মডেলিং করছ না কেন?’ আর তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল ক্রেইগলিস্টে কাজ খুঁজতে।

২০২১ সালে মারাইয়া দুই ছোট সন্তানের মা। স্বামীর সঙ্গে সংসার করছেন। তাঁর স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল কান্ট্রি ক্লাবে কাজ করার সময়। তিনি ভিডিওটির বিষয়টি জানতেন। তবে দুজনের মধ্যে এ নিয়ে খুব একটা কথা হতো না। এ সময় জিডিপির বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এফবিআইয়ের কর্মকর্তারা মারাইয়ার সঙ্গে যোগাযোগ করেন।

মারাইয়া বলেন, ‘ওটাই ছিল আমার সারা জীবনের স্বপ্ন। আমাকে মডেলিং ও আদবকেতা শেখার ক্লাসে পাঠানো হয়েছিল। মাত্র ১৩ বছর বয়সে আমাকে শেখানো হয়েছিল, কীভাবে মেকআপ করে মুখের গড়ন ফুটিয়ে তুলতে হয়। আমরা ‘আমেরিকা’স নেক্সট টপ মডেল ‘অনুষ্ঠানটি দেখতাম আর ভাবতাম, কী দারুণ একটা সুযোগ।’

মারাইয়া আরও বলেন, আপনি যখন মিসৌরিতে বেড়ে উঠবেন, তখন ক্যালিফোর্নিয়াকে আপনার কাছে মনে হবে পঞ্চাশের দশকের সোনালি দিনের হলিউডের মতো। মনে হবে, শুধু একবার সেখানে পৌঁছাতে পারলেই হলো, তারপর কেবল বড় কোনো সুযোগের অপেক্ষা। কেউই—এমনকি আমার মা-ও কখনো ভাবেননি, ওই জগতে কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে।’

মারাইয়া রিফ

মার্কিন এই তরুণী বলেন, ক্রেইগলিস্টে ঢুকে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। সেখানে মডেলিংয়ের এত এত বিজ্ঞাপন ছিল যে তাঁর চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। বিজ্ঞাপনগুলোর কোনোটিতেই নগ্নতার কথা উল্লেখ ছিল না। যদিও কিছু বিজ্ঞাপনে কাজের বিস্তারিত বিবরণ ছিল বেশ অস্পষ্ট।

মারাইয়া বলেন, ‘আমি সেগুলোতে আবেদন করিনি; কারণ, আমি চার্চের রক্ষণশীল ধর্মীয় পরিবেশে বড় হয়েছি।’

একগাদা আবেদনপত্র পূরণ করতে করতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন মারাইয়া। পরদিন সকালে ফোনের রিংটোনের শব্দে তাঁর ঘুম ভাঙে। ফোনের ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ। তাঁকে অস্ট্রেলীয় বলে মনে হচ্ছিল। তিনি ফোনে জানতে চান, সেদিন বিকেলেই তিনি হিলটন হোটেলে একটি ফটোশুটে যেতে পারবেন কি না।

ওই ব্যক্তির কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য কিছুটা ইতস্তত করছিলেন মারাইয়া। বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তি তাঁকে এমন একজনের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার প্রস্তাব দেন, যিনি আগেও তাঁদের প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন।

এই কাজ থেকে মারাইয়া কোনো পারিশ্রমিকও আশা করেননি। তাঁর একমাত্র চাওয়া ছিল সেখান থেকে জীবিত বের হয়ে আসা। তবে কাজ শেষে তাঁর হাতে একটি খাম ধরিয়ে দেওয়া হয়। খামটিতে ছিল ৪ হাজার ৫০০ ডলার।

মারাইয়া বলেন, ‘১০ মিনিটের মধ্যেই এক নারী আমাকে ফোন করেন।’ ওই নারী বলেন, ‘তারা নিরাপদ, প্রতিষ্ঠানটি একদম বৈধ, আর এখানে ভালো পারিশ্রমিকও পাওয়া যায়, তুমি নিশ্চিত অর্থ পাবে।’

মারাইয়া বলেন, ‘আমি কতটা বোকা ছিলাম। সবকিছু এত দ্রুত ঘটছিল আর আমি এত বেশি আবেদন করেছিলাম, এটা ঠিক কোন বিজ্ঞাপন ছিল, তা বুঝতেই পারিনি। আর কোনো প্রশ্নও করিনি। আমি শুধু আরেকজন নারীকে শতভাগ বিশ্বাস করেছিলাম। কেন জানি না, কিন্তু আমাকে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, তা জেনেও একজন নারী এভাবে আমাকে ধোঁকা দেবেন, তা আমি কখনো কল্পনাও করিনি।’

পরে মারাইয়া পরে জানতে পেরেছিলেন, এ ধরনের ভুয়া কল করার জন্য ওই নারীদের ১০০ ডলার করে পারিশ্রমিক দেওয়া হতো।

হোটেলে পৌঁছানোর পর মারাইয়ার মনে আরও খানিকটা স্বস্তি ফিরে আসে। তিনি বলেন, ‘হোটেলটি ছিল ভীষণ সুন্দর, একদম সমুদ্রসৈকতের ওপরে, কনভেনশন সেন্টারের কাছেই। আর পুরো জায়গাটি ছিল ব্যবসায়ী ও পেশাজীবীদের আনাগোনায় মুখর। আমার মনে হয়েছিল, কারও সঙ্গে খারাপ কিছু করার জন্য কেউ নিশ্চয়ই কোনো মেয়েকে এমন জায়গায় নিয়ে আসে না।’

মারাইয়া রিফ

আলোকচিত্রী থিওডোর গাইয়ের আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ। কিন্তু তিনি যখন মারাইয়াকে লিফটের দিকে নিয়ে যেতে শুরু করলেন, তখন মারাইয়া কিছুটা ইতস্তত বোধ করেন। তাঁর ধারণা ছিল, ফটোশুটটি হয়তো হোটেলের বাইরে খোলা জায়গায় হবে।

মারাইয়া বলেন, ‘গাই আমাকে বললেন, এখানে অনেক অর্থের লেনদেনের ব্যাপার আছে। আমাদের কিছু কাগজপত্রে সই করতে হবে। তাই, আমার গোপনীয়তা ও পরিচয় সুরক্ষিত রাখতেই তাঁরা একটি কক্ষ ভাড়া নিয়েছেন।’

অন্যান্য ভুক্তভোগী নারীকে সহায়তা দেওয়ার জন্য মারাইয়া এখন নিজস্ব একটি পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন তিনি। এ আইনের লক্ষ্য, অনলাইনে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও সরিয়ে ফেলার প্রক্রিয়া সহজ করা।

কিন্তু হোটেল কক্ষের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাই মারাইয়ার একদম গা ঘেঁষে হাঁটতে থাকেন এবং তাঁকে ভেতরে ঢোকানোর জন্য একরকম তাড়া দিয়ে নিয়ে যেতে থাকেন। দরজার চৌকাঠে দাঁড়িয়ে মারাইয়া ভেতরে এক পুরুষের ছায়ামূর্তি দেখতে পান। কক্ষের ভেতরে তিনি গাঁজার গন্ধ পান।

ঠিক সেই মুহূর্তে গাই মারাইয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলেন, ‘তুমি যদি চুপচাপ ভেতরে ঢুকে পড়ো এবং আমরা এখানে কী করতে যাচ্ছি, তা আমাকে বলতে দাও, তবে সেটাই তোমার জন্য মঙ্গলজনক হবে।’

মারাইয়া বলেন, ‘গাই এমনটা করার সঙ্গে সঙ্গেই আমার মাথায় খুব বাস্তব ও কঠিন একটা চিন্তা খেলে গেল। আমার সামনে আসলে আর কোনো পথ খোলা নেই। ওই কক্ষের ভেতরে পা রাখার অর্থই হলো, তারা যা চায়, তা-ই আদায় করে নেবে; আর এর পরিণতি যে কী হতে পারে, তা আমার জানা নেই। তাদের কাছে বন্দুক আছে কি না, তা-ও আমি জানতাম না।’

এই মার্কিন তরুণী বলেন, ‘ঠিক সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম, তারা আমাকে যেভাবে দেখতে চায়, আমাকে ঠিক তেমন আচরণই করতে হবে। আমাকে তাদের বিশ্বাস করাতে হবে। সবশেষে তারা যদি আমাকে ছেড়ে দেয়, তবে আমি তাদের জন্য কোনো বিপদের কারণ হয়ে দাঁড়াব না। আমি তাদের কোনো সমস্যা করব না। ভেতরে ঢুকে দেখলাম, বিছানার দিকে তাক করে ছয়টি স্টুডিও লাইট বসানো রয়েছে। আমার মনে হলো, হায় ঈশ্বর। এ কী সর্বনাশ।’

থিওডোর গাই মারাইয়াকে বোঝান, তিনি একটি অভিজাত ও মানসম্মত ভিডিওতে অভিনয় করতে যাচ্ছেন, যা কেবল অস্ট্রেলিয়ার গুটি কয় ধনাঢ্য ব্যক্তির জন্য ডিভিডি আকারে প্রকাশ করা হবে। পোশাক নির্বাচনের স্বাধীনতাও তাঁকে দেওয়া হয়।

মারাইয়াকে সাজিয়ে দিতে একজন মেকআপ আর্টিস্ট আসেন। মারাইয়ার পরিচয় গোপন রাখার অজুহাতে ফাউন্ডেশন দিয়ে তাঁর শরীরের ট্যাটুগুলোও ঢেকে দেওয়া হয়।

মারাইয়া বলেন, ‘আমি পরে জানতে পেরেছিলাম, আসলে তারা চাইত আমাদের দেখতে যেন একদম নিখুঁত ও কিশোরীদের মতো মনে হয়।’

মারাইয়া যখন গাই ও গার্সিয়াকে জানান, তাঁর ঋতুস্রাব (পিরিয়ড) চলছে, তখন গার্সিয়া অত্যন্ত শান্তভাবে তাঁর হাতে একটি মেনস্ট্রুয়াল স্পঞ্জ তুলে দেন। মারাইয়া বলেন, ‘আমার নিজেকে ১৩ বছরের এক কিশোরীর মতো অসহায় মনে হচ্ছিল। এটি কীভাবে ব্যবহার করতে হয়, তা আক্ষরিক অর্থেই আমাকে শিখিয়ে দিতে হয়েছিল।’

টানা আট ঘণ্টা ধরে চলে সেই দৃশ্যধারণ।

মারাইয়া বলেন, ‘সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সময়টা আমার কাছে চোখের পলকের মতো মনে হয়েছিল। হোটেলের ওই কক্ষেই আমার মৃত্যু হয়েছিল। আমি এক জীবন্ত লাশে পরিণত হয়েছিলাম। আমি আক্ষরিক অর্থেই রোবটের মতো আচরণ করছিলাম। ওদের দেওয়া প্রতিটি নির্দেশ অনুসরণ করে যাচ্ছিলাম।’

এই কাজ থেকে মারাইয়া কোনো পারিশ্রমিকও আশা করেননি। তাঁর একমাত্র চাওয়া ছিল, সেখান থেকে জীবিত বের হয়ে আসা। তবে শুটিং শেষে তাঁর হাতে একটি খাম ধরিয়ে দেওয়া হয়। খামটিতে ছিল ৪ হাজার ৫০০ ডলার।

মারাইয়া বলেন, ‘আমি তাড়াহুড়া করে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিই; ঠিকমতো জুতা পরেছিলাম কি না, তা–ও আমার মনে নেই। তখন আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই দুঃস্বপ্নের অবসান ঘটেছে। বাইরে বেরিয়ে চারপাশে ঘুটঘুটে অন্ধকার দেখার পরই কেবল বুঝতে পারলাম, কত দীর্ঘ সময় আমি ওখানে আটকে ছিলাম। বেশ কিছুক্ষণ তো আমি মনেই করতে পারছিলাম না, গাড়িটা ঠিক কোথায় রেখে এসেছি।’

এরপর প্রায় এক মাস আর কিছু ঘটেনি। মারাইয়া একটি কান্ট্রি ক্লাবে নতুন একটি চাকরিও জুটিয়ে নিয়েছিলেন। তাঁর মনে হচ্ছিল, তিনি হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, ঠিক আছে, হয়তো কেউ কখনোই এ বিষয়ে জানতে পারবে না। হয়তো আমি সব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারব।’

কিন্তু এরপরই একদিন কর্মস্থলে থাকা অবস্থায় মারাইয়ার স্কুলজীবনের এক পরিচিতজনের কাছ থেকে ফেসবুকে একটি বার্তা আসে। তাতে লেখা ছিল, ‘ওটার বিনিময়ে তুমি কত টাকা পেয়েছ?’ মারাইয়া বলেন, ‘আমি মুহূর্তেই সব বুঝে গেলাম। সেদিন অফিস শেষ হতে না হতেই একের পর এক ফোনকল আর খুদে বার্তায় আমার মুঠোফোন রীতিমতো অচল হয়ে পড়ার জোগাড় হলো।’

মারাইয়া রিফ

জিডিপির নিয়মিত কৌশলই ছিল ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় থাকা সব বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ভিডিওর স্ক্রিনশট এবং লিংক পাঠিয়ে দেওয়া। এর পেছনে দুটি উদ্দেশ্য ছিল, একদিকে ওয়েবসাইটে দর্শক (ট্রাফিক) টানা, আর অন্যদিকে ভুক্তভোগীকে মানসিকভাবে ভেঙে দিয়ে চিরতরে চুপ করিয়ে রাখা।

এমনকি জিডিপি কয়েকজন ভুক্তভোগীর নামে ওয়েবসাইটের ডোমেইন বা ইউআরএল-ও কিনে রেখেছিল। এর ফলে গুগলে কেউ তাঁদের নাম লিখে খুঁজলেই সরাসরি ওই ভিডিও ও স্ক্রিনশটসংবলিত ওয়েবসাইটে চলে যেত। এতে এমন একটি জোরালো ধারণা তৈরি হতো, সবকিছুই ওই নারীর সম্মতিতে ঘটেছে এবং তিনি নিজেই পর্নোগ্রাফির ব্যবসা গড়ে তুলছেন।

বেশ কিছুদিন ধরে মারাইয়া বুঝতেই পারছিলেন না, এই জীবন নিয়ে কীভাবে বেঁচে থাকা সম্ভব। আশপাশের সমাজ ও পরিচিতজনদের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। মারাইয়া বলেন, ‘আমাকে নিয়ে মিম তৈরি করা হয়েছিল। গির্জার মুরব্বিরা বলছিলেন, “আমরা সব সময়ই জানতাম, এই মেয়ে ভালো নয়।”’

এই তরুণী বলেন, ‘এক খালা আমাকে বার্তা পাঠিয়ে লিখেছিলেন, আমি দেখতে বাইরে থেকে সুন্দর হলেও ঈশ্বর জানেন আমার ভেতরটা কতটা কুৎসিত। আমি যে সমাজের বোঝা এবং আমার জীবনটাই যে অর্থহীন—এমন অসংখ্য বার্তা পেতে পেতে আমি একপর্যায়ে তা বিশ্বাসই করতে শুরু করেছিলাম। মনে হতো, আমার সঙ্গে যা ঘটেছে, হয়তো সেটাই আমার প্রাপ্য ছিল।’

মারাইয়ার জানা মতে, জিডিপির শিকার অন্তত ১৫ জন ভুক্তভোগী পরবর্তী সময়ে আত্মহত্যা কিংবা অতিরিক্ত মাদক সেবনের কারণে মারা গেছেন। মারাইয়া জানান, সৃষ্টিকর্তা এবং একধরনের ‘জেদ’ তাঁকে বাঁচিয়ে রেখেছিল। তিনি বলেন, ‘মানুষ এত তীব্রভাবে আমার মৃত্যু চাচ্ছিল যে সেটিই আমার ভেতরে একরকম আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি বাঁচব। আর পুরো পরিস্থিতি বদলে দেব।’

২০২১ সালে মারাইয়া দুই ছোট সন্তানের মা। স্বামীর সঙ্গে সংসার করছেন। তাঁর স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল কান্ট্রি ক্লাবে কাজ করার সময়। তিনি ভিডিওটির বিষয়টি জানতেন। তবে দুজনের মধ্যে এ নিয়ে খুব একটা কথা হতো না। এ সময় জিডিপির বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এফবিআইয়ের কর্মকর্তারা মারাইয়ার সঙ্গে যোগাযোগ করেন।

একগাদা আবেদনপত্র পূরণ করতে করতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন মারাইয়া। পরদিন সকালে ফোনের রিংটোনের শব্দে তাঁর ঘুম ভাঙে। ফোনের ওপাশ থেকে এক পুরুষকণ্ঠ—যাকে তাঁর অস্ট্রেলীয় বলে মনে হয়েছিল—জানতে চান, সেদিন বিকেলেই তিনি হিলটন হোটেলে একটি ফটোশুটে যেতে পারবেন কি না। কয়েক সেকেন্ডের জন্য কিছুটা ইতস্তত করছিলেন মারাইয়া।

মারাইয়া বলেন, ‘বহু বছর ধরে আমি ওই ঘটনা নিয়ে কারও সঙ্গে কথা বলিনি। একদিন এফবিআইয়ের সরকারি সিলযুক্ত একটি চিঠি পেলাম। প্রথমে ভেবেছিলাম, আমি কোনো অপরাধ করেছি। জিডিপি যেকোনো অন্যায় করেছে, তা আমার মাথায়ই আসেনি।’

আমি চিঠিতে দেওয়া নম্বরে ফোন করে এফবিআইয়ের ভুক্তভোগী-সহায়তা বিশেষজ্ঞকে সাফ জানিয়ে দিই, আমি কোনো যৌন পাচারের শিকার নই এবং আমার সঙ্গে যেন আর যোগাযোগ না করা হয়।’

ওই নারী কর্মকর্তা তখন খুব যত্নসহকারে পুরো তদন্তের বিষয়টি এবং জিডিপি কীভাবে প্রতারণার জাল বিছিয়ে কাজ করত, তা মারাইয়াকে বুঝিয়ে বলেন। এরপর তিনি জানান, ওই চক্রের সদস্যরা এখন পুলিশি হেফাজতে। মারাইয়া বলেন, ‘ওটাই ছিল সবচেয়ে খুশির খবর। আজও সেই মুহূর্তের কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে।’

কয়েক সপ্তাহ পর সান দিয়েগোর ফেডারেল আদালতে অপরাধীদের সাজা ঘোষণার শুনানিতে উপস্থিত থেকে ভুক্তভোগী হিসেবে নিজের অভিজ্ঞতা ও ক্ষতির বিবরণ দেওয়ার জন্য মারাইয়াকে ডাকা হয়।

ওই শুনানিতে অংশ নেওয়ার পর মারাইয়া জীবন বদলে যায়। তিনি বলেন, ‘আমি আদালতে উপস্থিত হওয়ার পর আমাকে একটি সম্মেলন কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে আরও অনেক তরুণী ছিল। সেখানে এত বেশি ভুক্তভোগী নারী ছিলেন যে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। পরিচয় গোপন রাখার জন্য আমাদের প্রত্যেকের নামের বদলে ইংরেজি বর্ণমালার একটি করে অক্ষর নির্ধারণ করে দেওয়া হয়েছিল; আমার পরিচয় ছিল ইউ।’

মারিয়া বলেন, ‘আদালতে সাক্ষ্য দিতে আসা ওই মেয়েদের কথা শোনার সুযোগ হয়েছিল আমার। তারা ভয়ে কাঁপতে কাঁপতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে একই অভিজ্ঞতার কথা ভিন্ন ভিন্ন রূপে বর্ণনা করছিল। একজন জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আরেকজন দৌড়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু ওরা তাঁকে টেনেহিঁচড়ে ফিরিয়ে এনে নির্যাতন করেছিল। এত দিন নিজেকেই দোষ দিয়েছি। ভাবতাম, কেন এমন করলাম না, কেন ওভাবে প্রতিরোধ করলাম না। কিন্তু সেদিন অন্য নারীদের অভিজ্ঞতা শুনে বুঝতে পারলাম, আমি যদি প্রতিরোধ করার চেষ্টা করতাম, তাহলে কী ভয়াবহ পরিণতি হতে পারত।’

এখন নিজের অভিজ্ঞতার কথা যতটা সম্ভব মানুষের কাছে তুলে ধরেন মারিয়া। যদিও এ কারণে তাঁকে এখনো নানা ধরনের আক্রমণের মুখে পড়তে হয়। অবিশ্বাস আর বিদ্রূপে ভরা অসংখ্য বার্তায় তাঁর ফোন ভরে যায়; সঙ্গে পাঠানো হয় জিডিপির সেই ভিডিওর স্ক্রিনশট। তবে এসব কথায় তিনি এখন আর একটুও বিচলিত হন না।

অন্যান্য ভুক্তভোগী নারীকে সহায়তা দিতে মারাইয়া এখন নিজস্ব একটি পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন তিনি। এ আইনের লক্ষ্য, অনলাইনে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও সরিয়ে ফেলার প্রক্রিয়া সহজ করা।