মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

এআই ব্যবস্থার ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান বার্নি স্যান্ডার্সের

মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে তিনি উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে স্থগিত রাখার দাবি জানিয়েছেন।

‘সুপারইন্টেলিজেন্ট’ বা চরম বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা স্থায়ীভাবে নিষিদ্ধ করতে গত বৃহস্পতিবার নতুন একটি বিল উপস্থাপনও করেছেন তিনি। এর পাশাপাশি তিনি আবারও উন্নত এআই ব্যবস্থার উন্নয়ন সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো যখন প্রতিনিয়ত আরও শক্তিশালী মডেল তৈরি করে চলেছে এবং এই অতি ক্ষমতাধর প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখা নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই এ পদক্ষেপ নেওয়া হলো। স্যান্ডার্সের প্রস্তাবিত এই বিল আইনে পরিণত হলে নিষিদ্ধঘোষিত সুপারইন্টেলিজেন্ট এআই ব্যবস্থা তৈরির সঙ্গে যুক্ত নির্বাহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ থেকেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন। উদ্বেগের কারণ হিসেবে ওপেনএআইয়ের এআই এজেন্টের অবৈধ কাজের কথা উল্লেখ করেছেন স্যান্ডার্স।