তাইপেতে এক নৈশভোজে জেনসেন হুয়াংয়ের সঙ্গে রয়টার্সের শনাক্ত করা অ্যালিস হুয়াং, ২২ মে ২০২৫
তাইপেতে এক নৈশভোজে জেনসেন হুয়াংয়ের সঙ্গে রয়টার্সের শনাক্ত করা অ্যালিস হুয়াং, ২২ মে ২০২৫

অ্যালিসের সঙ্গে প্রেম এক বছর গোপন রেখেছিলেন এনভিডিয়ার প্রধান, সেটাই তাঁর পতন ঘটাল

সময়টা ২০২৫ সালের সেপ্টেম্বর। নিউইয়র্ক টাইমস সিঙ্গাপুরের একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড সম্পর্কে তাঁর কোম্পানির কাছে জানতে চেয়েছিল। প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন চীনা নারী অ্যালিস হুয়াং। তিনি হুয়াং লে নামেও পরিচিত। চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী হুয়াংয়ের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

ওই সময় জেনসেন হুয়াং ছিলেন বেশ অস্থির।

এনভিডিয়ার কর্মীরা বলন, হুয়াংয়ের মেজাজ খুব চড়া হতে পারে। তিনি জানতে চেয়েছিলেন, নিউইয়র্ক টাইমস কী ইঙ্গিত দিতে চাইছে। আলোচনা সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা বলেন, তিনি ওই নারীকে চেনেন, সেটি অস্বীকার করেননি। তবে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে, এমন ইঙ্গিতে তিনি বিরক্ত হয়েছিলেন।

গত সপ্তাহান্তে ওই সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের মুখে হুয়াং অবশেষে এনভিডিয়ার জেনারেল কাউন্সেলের কাছে সত্য স্বীকার করেন। আলোচনার বিষয়ে জানেন এমন ব্যক্তিরা বলেন, তিনি আসলে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।

এনভিডিয়া জোরালোভাবে নিজেদের পক্ষে সাফাই দিতে শুরু করে। হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াং তাঁর বাবার চিফ অব স্টাফ হিসেবে কাজ করতেন। তিনি কোম্পানির যোগাযোগ দলের ওপর চাপ দেন, যাতে তারা শক্তভাবে জবাব দেয়। এ কাজে তাদের সঙ্গে যোগ দেয় আপৎকালীন যোগাযোগ প্রতিষ্ঠান হেলার।

হেলারের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, হুয়াং ও মেগাস্পিডের ওই নারীর মধ্যে কেবল ব্যবসায়িক সম্পর্ক ছিল।

পরের ১৩ মাস জেনসেন হুয়াং একই কথা বলে গেছেন। গত মাসে টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এমন তথ্য পেয়েছেন, যাতে দেখা যায় অ্যালিস হুয়াং গোপনে চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছিলেন। এরপরও হুয়াং নিজের বক্তব্য থেকে সরে আসেননি।

গত সপ্তাহান্তে ওই সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের মুখে হুয়াং অবশেষে এনভিডিয়ার জেনারেল কাউন্সেলের কাছে সত্য স্বীকার করেন। আলোচনার বিষয়ে জানেন এমন ব্যক্তিরা বলেন, তিনি আসলে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।

মেগাস্পিডের নির্বাহীর সঙ্গে সম্পর্কই হুয়াংয়ের একমাত্র গোপন বিষয় ছিল না।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হওয়া প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস

বুধবার টাইমসের এক সাংবাদিক জেনসেন হুয়াংকে ফোন করে আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে জানতে চান। এবার সম্পর্কটি ছিল এমন এক নির্বাহীর সঙ্গে, যিনি এনভিডিয়ায় সরাসরি তাঁর অধীন কাজ করতেন।

এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে বসে। সেখানে হুয়াংকে কোম্পানিতে রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা হয়। তবু হুয়াংকে ছাড়া এনভিডিয়ার কথা ভাবা কঠিন ছিল।

এর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হুয়াং পদত্যাগ করেন।

৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংকে নিয়ে তথ্য প্রকাশিত হওয়ার পর একের পর এক ঘটনা ঘটতে থাকে। সিলিকন ভ্যালি থেকে ওয়াশিংটন, এমনকি বেইজিং পর্যন্ত এর প্রভাব পড়ছে। প্রশাসনের কর্মকর্তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি রপ্তানির নিয়ম নতুন করে বিবেচনা করছেন। এতে সিলিকন ভ্যালির কিছু প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। তবে চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সুবিধা আরও বাড়তে পারে।

এ ঘটনায় প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মধ্যকার বিরোধও সামনে এসেছে। শুক্রবার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চীনে যাওয়া ঠেকাতে তাঁর দপ্তর কয়েক মাস ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর চাপ দেওয়া হচ্ছিল।

ওই বছরের অক্টোবরে মেগাস্পিড ও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এনভিডিয়া ভৌগোলিক অঞ্চল ধরে বিক্রির তথ্য প্রকাশের ধরন বদলে ফেলে। আগে তারা ‘বিল দেওয়ার জায়গা’ ধরে বিক্রির তথ্য দিত।

এনভিডিয়া এআইয়ের উত্থানকে অনেক দিক থেকে এগিয়ে নিচ্ছিল। আর এআইয়ের উত্থান যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছিল। এখন এনভিডিয়া এমন একজনকে ছাড়াই চলছে, যাঁকে অনেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ইতিহাসের সবচেয়ে অপরিহার্য নির্বাহীদের একজন মনে করেন।

এক বছর ধরে করা প্রতিবেদন, নথি এবং ১০০ জনের বেশি মানুষের সঙ্গে আলোচনা থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁদের মধ্যে এনভিডিয়ার বর্তমান ও সাবেক নির্বাহী এবং সরকারি কর্মকর্তারাও আছেন। তাঁরা পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কীভাবে হুয়াংয়ের গোপন বিষয়টি ধীরে ধীরে প্রকাশ্যে এল, সেই গল্পই এখানে তুলে ধরা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেন হুয়াং

মেগাস্পিড কী

গত বছরের শরতে এনভিডিয়ার ব্যবসা খুব ভালো চলছিল। শেয়ারের দাম দ্রুত বাড়ছিল। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম ৫ লাখ কোটি ডলারের কোম্পানি হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরে রাজা তৃতীয় চার্লসের আয়োজনে উইন্ডসর প্রাসাদে একটি আনুষ্ঠানিক নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দেন হুয়াং। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত ব্যবসা ও প্রযুক্তি খাতের নেতাদের এক অনুষ্ঠানে ট্রাম্প হুয়াংয়ের ভূয়সী প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, ‘জেনসেন, আপনি তো পুরো বিশ্ব দখল করে নিচ্ছেন।’

কিন্তু ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে হুয়াংয়ের কয়েকজন উপদেষ্টা মেগাস্পিড নিয়ে টাইমসের প্রশ্নের জবাব কী হবে, তা নিয়ে আলোচনা করছিলেন। এক বছরে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ২০০ কোটি ডলারের বেশি মূল্যের প্রযুক্তি কিনেছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এআই চিপ কেনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম বড় প্রতিষ্ঠান।

গত মে মাসের ওই সময়েই প্রশাসন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের পরিকল্পনা করছিল। সফরে যোগ দিতে এক ডজনের বেশি প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানোর সময় হুয়াংয়ের নাম তালিকায় রাখা হয়নি।

এ ধরনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ওই অঞ্চলে বাড়ছিল। মেগাস্পিডের মতো কোম্পানি আইন মেনে যুক্তরাষ্ট্রের চিপ কিনছিল এবং এআই ডেটা সেন্টার তৈরি করছিল। তারা চীনের কোম্পানিগুলোর কাছে কম্পিউটিং ক্ষমতা ভাড়া দিত। কিন্তু যুক্তরাষ্ট্র সরকার সন্দেহ করছিল, মেগাস্পিডসহ কিছু প্রতিষ্ঠান চিপ চীনে পাঠিয়ে আইন লঙ্ঘন করছে।

সিঙ্গাপুর থেকে এনভিডিয়ার বিক্রি দ্রুত বাড়ছিল। গত গ্রীষ্মে দেশটি এনভিডিয়ার ত্রৈমাসিক মোট বিক্রির ২২ শতাংশ, অর্থাৎ ১ হাজার কোটি ডলারের সমান ছিল। যুক্তরাষ্ট্রের পর সিঙ্গাপুরই হয়ে উঠেছিল এনভিডিয়ার চিপ কেনার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল।

এর আগের দুই বছরে বিভিন্ন শিল্প সম্মেলনে হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংকে দুবার জনসমক্ষে দেখা গিয়েছিল। তাইপেতে একটি রেস্তোরাঁ থেকে হুয়াং উপস্থিত অতিথিদের হাতে নুডলস তুলে দিচ্ছিলেন এবং তাইওয়ানের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তখন গোলাপি পোশাক পরা অ্যালিস তাঁর পেছনে ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। এরপর তিনি হুয়াংয়ের সঙ্গে গাড়িতে উঠে চলে যান।

এনভিডিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, হুয়াং, অ্যালিস ও শিল্প খাতের কয়েকজন নির্বাহীর ওই নৈশভোজটি ছিল একটি ‘ব্যবসায়িক নৈশভোজ’।

গত বৃহস্পতিবার সকালে কোম্পানি জানায়, হুয়াং পদত্যাগ করেছেন। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী করা হয়েছে।

আরেকবার তাইপের একটি পানশালায় শিল্প খাতের এক অনুষ্ঠানে অ্যালিসের সঙ্গে কয়েকজনের কথা হচ্ছিল। তিনি বলেন, হুয়াংকে তাঁদের সঙ্গে যোগ দিতে বলবেন। নেটথান্ডার নামে ডেটা সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পার্কার স্মিথ বলেন, ‘তিনি বলেছিলেন, “আমি বাজি ধরে বলতে পারি, আমি জেনসেনকে এখানে আনতে পারব।” এরপরই জেনসেন সেখানে হাজির হন।’

কিছুক্ষণ পর হুয়াং সেখানে এসে ওই দলটির সঙ্গে পানীয় পান করেন। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই তিনি এনভিডিয়ার আরও দুই নির্বাহীকে নিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যান।

ওই বছরের অক্টোবরে মেগাস্পিড ও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এনভিডিয়া ভৌগোলিক অঞ্চল ধরে বিক্রির তথ্য প্রকাশের ধরন বদলে ফেলে। আগে তারা ‘বিল দেওয়ার জায়গা’ ধরে বিক্রির তথ্য দিত। পরে তারা ‘গ্রাহকের সদর দপ্তর’ ধরে তথ্য দিতে শুরু করে। ফলে আর্থিক নথিতে সিঙ্গাপুরের নাম আর থাকেনি।

এর আগে কোম্পানিটি জানিয়েছিল, বড় গ্রাহকেরা সিঙ্গাপুরের মাধ্যমে কেনাকাটার বিল দেন। কারণ, সেখানে কর কম হতে পারে। তবে পণ্যগুলো ‘প্রায় সব সময় অন্য কোথাও পাঠানো হতো’।

অদ্ভুত এক বিতর্কে পড়েছে এনভিডিয়া

ওই মাসের শেষ দিকে হুয়াং ওয়াশিংটনের একটি সম্মেলনে বক্তব্য দেন। তাঁর পরনে ছিল চামড়ার জ্যাকেট ও কালো জিনস। তিনি এআই চিপে তাঁর কোম্পানির এগিয়ে থাকার কথা বলেন এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন। ‘যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলার’ কাজে সবাইকে ধন্যবাদ জানান।

পরদিন ট্রাম্প চীনের নেতা সি চিন পিংয়ের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়া যাচ্ছিলেন। উড়োজাহাজে তিনি সাংবাদিকদের বলেন, এনভিডিয়ার সবচেয়ে উন্নত এআই চিপ ব্ল্যাকওয়েল নিয়ে তিনি সি চিন পিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

সরকারের কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের এই বক্তব্যকে এমন ইঙ্গিত হিসেবে দেখেছিলেন যে, তিনি যুক্তরাষ্ট্রের সেরা প্রযুক্তি চীনের কাছে বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন। এমন হলে এনভিডিয়ার ব্যবসা বড় সুবিধা পেতে পারত। তবে তা চীনের কাছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি যাওয়ার সুযোগ সীমিত রাখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের শীর্ষ অবস্থান রক্ষার দীর্ঘদিনের নীতির বিপরীত হতো। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

হুয়াংয়ের জন্য সম্ভাবনাটি ছিল অনেক বড়। ট্রাম্প এনভিডিয়াকে কম ক্ষমতাসম্পন্ন কিছু চিপ চীনে বিক্রির অনুমতি দিলেও বেইজিংয়ের সরকার প্রযুক্তি কোম্পানিগুলোকে সেগুলো কিনতে নিষেধ করেছিল। ব্ল্যাকওয়েল চিপ বিক্রির প্রস্তাব এই অচলাবস্থা ভাঙতে পারত।

কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতো মন্ত্রিসভার কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আপত্তি জানান। এরপর ট্রাম্প এই পরিকল্পনা থেকে সরে আসেন।

প্রায় এক বছর আগে ট্রাম্পকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ওপর নজরদারি চালাচ্ছে। তাদের ধারণা ছিল, তিনি চীনা গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিচ্ছেন। নজরদারিতে দেখা যায়, হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।

জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের জন্য এটি ছিল উদ্বেগজনক খবর। তাঁরা অনেক দিন ধরেই আশঙ্কা করছিলেন, হুয়াং তাঁর চিপ চীনের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার হাতে চলে যাওয়ার ঝুঁকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না।

ট্রাম্প ওই তথ্য নিয়ে কোনো পদক্ষেপ না নিলেও যুক্তরাষ্ট্র সরকারের ভেতরে হুয়াংয়ের বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন ওঠে। আরেকটি আশঙ্কাও তৈরি হয়। অ্যালিস হয়তো হুয়াংয়ের কাছ থেকে ট্রাম্পের এআই-সংক্রান্ত চিন্তাভাবনা জেনে থাকতে পারেন। ওয়াশিংটন ও বেইজিং, দুই জায়গার জন্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি কর্মকর্তারা কেন হুয়াংকে ওই গোয়েন্দা তথ্য জানাননি, তা এখনো জানা যায়নি। বিদেশি সরকারের গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হওয়া কোনো মার্কিন নাগরিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা কখনো কখনো সতর্ক করেন। এ ধরনের সতর্কতাকে বলা হয় ‘প্রতিরক্ষামূলক ব্রিফিং’। কাউকে সতর্ক করা হবে কি না, তা বিবেচনা করার সময় কর্মকর্তারা সাধারণত ভাবেন, এতে তাঁদের নিজেদের নজরদারির নিশানায় থাকা ব্যক্তি সতর্ক হয়ে যেতে পারেন কি না। এ ক্ষেত্রে সেই ব্যক্তি হতেন মেগাস্পিডের অ্যালিস হুয়াং।

চীনের জন্য চিপ

চীনে চিপ বিক্রির পরিকল্পনা থেকে হুয়াং সরে আসেননি। তিনি বলে আসছিলেন, চীনা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরশীল করা গেলে তারা চীনের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে। এতে তাঁর নিজের ব্যবসারও লাভ হবে।

ডিসেম্বরে নিজের যুক্তি তুলে ধরতে হুয়াং আবার ওয়াশিংটনে যান। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করে চীনে কম ক্ষমতাসম্পন্ন একটি চিপ বিক্রির প্রস্তাব দেন। চিপটির নাম এইচ২০০। যুক্তরাষ্ট্রের বাইরে বিক্রির জন্য সীমিত ব্ল্যাকওয়েলের তুলনায় এটি এক প্রজন্ম পুরোনো।

ট্রাম্প প্রস্তাবে রাজি হতে পারেন বলে জানান। তবে বিনিময়ে তিনি কিছু চান, চীনে বিক্রি হওয়া প্রতিটি চিপের ২৫ শতাংশ মূল্য যুক্তরাষ্ট্র সরকারকে দিতে হবে। হুয়াং তাতে রাজি হন।

মার্চের মধ্যে চীনের গ্রাহকদের কাছ থেকে আগাম চিপ কেনার প্রতিশ্রুতি আসতে থাকে। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে এনভিডিয়ার বার্ষিক সম্মেলন হয়। সেখানে ১০০ জনের বেশি সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে সম্মেলনে হুয়াং বলেন, চীন থেকে কেনার প্রতিশ্রুতি আসছে এবং বিক্রির জন্য চিপ তৈরি শুরু হচ্ছে। সেখানে নিজেকে ‘এআই রাজকন্যা’ বলে পরিচয় দেওয়া এক নারীও ছিলেন।

এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল

ওয়াশিংটনে অ্যালিস হুয়াংয়ের ওপর নজরদারি নিয়ে নতুন করে একটি প্রতিবেদন তৈরির কাজ শুরু করেন রুবিও। অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি ওই গোপন স্মারকে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ঘনিষ্ঠ সম্পর্ক এবং চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর যোগাযোগের কথা তুলে ধরা হয়।

স্মারকটি মন্ত্রিসভার অল্প কয়েকজন সদস্যের কাছে পাঠানো হয়। গত মে মাসের ওই সময়েই প্রশাসন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের পরিকল্পনা করছিল। সফরে যোগ দিতে এক ডজনের বেশি প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানোর সময় হুয়াংয়ের নাম তালিকায় রাখা হয়নি।

তবে হুয়াংকে বাদ দেওয়ার খবর সংবাদমাধ্যমে দেখার পর ট্রাম্প হঠাৎ তাঁকে আলাস্কায় বিমানে জ্বালানি নেওয়ার বিরতির সময় এয়ার ফোর্স ওয়ানে যোগ দিতে বলেন।

আলাস্কার পথে আমন্ত্রণের খবর জানতে পেরে রুবিও প্রেসিডেন্টকে গোয়েন্দা তথ্য জানান। সেই তথ্য অনুযায়ী, হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার একজন তথ্যদাতার সম্পর্ক ছিল। কিন্তু ট্রাম্প এ তথ্যকে বিশেষ গুরুত্ব দেননি। বরং হুয়াং উড়োজাহাজে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্বাগত জানান ট্রাম্প। লেখেন, চীন সফরে ‘মহান জেনসেন হুয়াংকে’ সঙ্গে পাওয়া সম্মানের।

বেইজিংয়ে ট্রাম্প বলেন, সি চিন পিংয়ের সঙ্গে এনভিডিয়ার চিপ চীনে বিক্রির বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। চীনা সরকার কম উন্নত এইচ২০০ চিপ কেনার অনুমোদন দিতে আগ্রহী ছিল না। কিন্তু ট্রাম্পের সঙ্গে আলোচনার পরও চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার চিপ কিনতে দেওয়ার বিষয়ে চীন রাজি হয়েছে বলে মনে হয়নি।

ওয়াশিংটনের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা করছিলেন, এই অচলাবস্থা কাটাতে হুয়াং আরও উন্নত ব্ল্যাকওয়েল চিপ বিক্রির অনুমোদন চাইবেন।

আগস্টে এনভিডিয়ার সব কর্মীর সঙ্গে এক বৈঠকে হুয়াংকে প্রশ্ন করা হয়, তাঁর চোখে এনভিডিয়ার সবচেয়ে বড় ঝুঁকি কী। জবাবে তিনি বলেন, ‘ওয়াশিংটন ডিসি। না বুঝে তৈরি করা নীতি আমাদের প্রভাবিত করে। ব্যবসারও ক্ষতি করতে পারে। এটা বিরক্তিকর ও হতাশাজনক।’

বৈঠকের মাঝখানে হুয়াংয়ের ফোন বেজে ওঠে। তিনি বলেন, ‘পৃথিবীতে মাত্র দুজন মানুষ আমাকে ফোন করতে পারেন। তাঁদের একজন প্রেসিডেন্ট ট্রাম্প।’

হুয়াং ট্রাম্পের ফোন ধরেন এবং সবার কাছ থেকে একটু দূরে চলে যান।

গোপন বিষয়টি ফাঁস হতে শুরু করে

হুয়াং জানতেন না, তাঁর গোপন বিষয়টি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

গত মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমস এনভিডিয়ার কাছে একটি প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানতে চায়। ওই প্রতিবেদনে প্রথমবারের মতো প্রকাশ্যে আসার কথা ছিল, অ্যালিস হুয়াংয়ের ওপর নজরদারি চালানো হচ্ছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা ছিল, তিনি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন, বেইজিংকে তথ্য দিচ্ছেন এবং হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ওই সম্পর্ককে সরাসরি ‘প্রেমের সম্পর্ক’ বলতেন।

২০২৫ সালের অক্টোবরে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, চীনে চিপ পাচারের অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলছে। এরপরও এনভিডিয়া প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসা চালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের যেসব কর্মকর্তা গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেছিলেন, তাঁদের মতে, হুয়াংও অ্যালিসের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান।

বাণিজ্যবিষয়ক তথ্যের প্ল্যাটফর্ম ইমপোর্টজিনিয়াস থেকে পাওয়া নথি অনুযায়ী, মেগাস্পিডের মালয়েশিয়াভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে অন্তত ৪৮০ কোটি ডলারের উন্নত এআই সরঞ্জাম কিনেছিল। ওই সরঞ্জামে এনভিডিয়ার চিপ ও প্রযুক্তি ছিল।

হুয়াং তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র সরকার যে তাঁর ও অ্যালিসের সম্পর্কের ওপর নজর রাখছিল, তা তিনি এই প্রথম জানতে পেরেছেন।

এনভিডিয়া বলেছিল, অ্যালিসের নিয়োগদাতা মেগাস্পিড অন্য যেকোনো আঞ্চলিক গ্রাহকের মতোই একটি প্রতিষ্ঠান। সিঙ্গাপুরের কোম্পানিটি চীনে চিপ পাচার করছে, এমন অভিযোগ তারা আগে তদন্ত করে কোনো প্রমাণ পায়নি।

চীন গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত চীনা নির্বাহী অ্যালিস হুয়াং মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

জেনসেন হুয়াং নিজের পক্ষে কথা বলতে শুরু করেন। ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যালিসের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ‘সম্পূর্ণ স্বাভাবিক, এতে অস্বাভাবিক কিছু ছিল না’।

অন্য সংবাদমাধ্যমগুলোও খবরটি প্রকাশ করতে শুরু করে। এনভিডিয়া আবার হেলারকে কাজে লাগায়। হেলার ২০২৫ সালের শুরুর দিক থেকে জেনসেন হুয়াং পরিবারের সঙ্গে কাজ করছিল। প্রতিষ্ঠানটি সংকটকালীন যোগাযোগে সহায়তা করে। তাদের আগের মক্কেলদের মধ্যে ছিলেন হার্ভি ওয়াইনস্টিন ও অ্যান্থনি উইনারের মতো আলোচিত ব্যক্তি। টাইমসের ব্যবসায়িক দিকও তাদের মক্কেল ছিল।

৬ নভেম্বর নিউইয়র্ক টাইমস রুবিওর স্মারকের খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে দেখেছেন।

সেদিন রাতেই ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ককে যুক্তরাষ্ট্র সরকার প্রেমের সম্পর্ক বলে মনে করে। এনভিডিয়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

হুয়াংয়ের পক্ষে কথা বলে আসা এনভিডিয়ার জেনারেল কাউন্সেল টিম টেটার ক্যালিফোর্নিয়ার উডসাইডে হুয়াংয়ের বাড়িতে যান। সেদিন রাতের ঘটনাটি জানেন এমন ব্যক্তিরা বলেন, হুয়াং তাঁর কাছে সম্পর্কের কথা স্বীকার করেন।

সেই সময় হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন দক্ষিণ কোরিয়া যাচ্ছিলেন। সেখানে তাঁর একটি এআই অনুষ্ঠানে যোগ দেওয়া এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু পৌঁছানোর পরপরই তাঁকে খবরটি জানিয়ে দেশে ফিরে আসতে বলা হয়।

হুয়াংয়ের এই বিশ্বাসভঙ্গ এনভিডিয়ার ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করে। তাঁর পরিবারের সদস্যরা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন। তাঁদের মধ্যে ছিলেন ম্যাডিসন, তাঁর ছেলে স্পেন্সার এবং জামাতা নিকো কাপ্রেজ। হুয়াং ৪০ বছরের বেশি সময় ধরে লরি হুয়াংয়ের সঙ্গে সংসার করছেন।

হুয়াং সম্পর্কের কথা স্বীকার করার পর টিম টেটার এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে ব্যবস্থা নিতে বলেন। পর্ষদ ও হুয়াং আলাদাভাবে জনসমক্ষে দেওয়ার বিবৃতি তৈরি করে। বাইরের একটি আইনি প্রতিষ্ঠানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করলেও পর্ষদ জানায়, ‘জেনসেনের ওপর তাদের পূর্ণ আস্থা আছে’।

কোম্পানির কর্মীদের পাঠানো এক বার্তায় হুয়াং ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কাজ তাঁকে ও আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’

হুয়াংয়ের বাড়িতে টেটারের যাওয়ার খবর আগেই প্রকাশ করেছিল ব্লুমবার্গ নিউজ। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন পরিচালনা পর্ষদের আলোচনা নিয়ে আগেই প্রতিবেদন করেছিল।

পরের কয়েক দিনে হুয়াং বন্ধুবান্ধবের কাছ থেকে উৎসাহসূচক বার্তা ও ফোন পান। তাঁদের মধ্যে ছিলেন টেসলা ও স্পেসএক্সের ইলন মাস্ক, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান এবং অর্থলগ্নিকারী ল্যারি ফিঙ্ক। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁকে ফোন করেন। তিনি একটি পরামর্শ দেন, লড়াই চালিয়ে যাও।

হুয়াংয়ের কয়েকজন সহযোগী পরিস্থিতি পাল্টে দেওয়ার চেষ্টা শুরু করেন। হুয়াং তাঁদের অনেককে বলেছিলেন, ওই নারী গুপ্তচর নন; তিনি কেবল একজন ব্যবসায়িক গ্রাহক।

কিন্তু চার দিন পর নিউইয়র্ক টাইমস হুয়াং ও তাঁর কোম্পানির সঙ্গে আরেকটি সম্পর্ক নিয়ে যোগাযোগ করে। এবার সম্পর্কটি ছিল কিম্বারলি পাওয়েলের সঙ্গে। ৪৮ বছর বয়সী পাওয়েল এনভিডিয়ার স্বাস্থ্য বিভাগের প্রধান করতেন এবং সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন। এনভিডিয়ার সান হোসেতে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনের সময় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরায় ধরা পড়েছিল।

কোম্পানি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ফোনে হুয়াং বলেন, ‘আমার সঙ্গে সরাসরি কথা বলা উচিত বলে আমি মনে করি না।’ এরপর তিনি ফোন রেখে দেন।

খবরটি প্রকাশিত হওয়ার পর পরিচালনা পর্ষদের ১০ সদস্য জরুরি বৈঠক ডাকেন। তাঁরা বিভিন্ন জায়গা থেকে বৈঠকে যোগ দেন। এমন একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন, যা তাঁদের কেউই কখনো নিতে হবে বলে ভাবেননি।

কর্মীদের জন্য বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কোম্পানির আচরণবিধির প্রশংসা করলেও নিজেই সেই নিয়ম ভেঙেছেন হুয়াং। তাঁর প্রথমে ছিল একজন গ্রাহকের সঙ্গে সম্পর্ক। এরপর ছিল একজন কর্মীর সঙ্গে সম্পর্ক।

তবে করপোরেট পরিচালনার ক্ষেত্রে কোনো প্রধান নির্বাহীর সবচেয়ে বড় ভুল হলো মিথ্যা বলা, বিশেষ করে সংকটের সময়। এ কারণেই অনেক প্রধান নির্বাহীকে চাকরি হারাতে হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে কোম্পানি জানায়, হুয়াং পদত্যাগ করেছেন। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী করা হয়েছে।

গত মাসে ব্লুমবার্গ টিভির এমিলি চ্যাংকে দেওয়া একাধিক দীর্ঘ সাক্ষাৎকারে হুয়াং স্বীকার করেছিলেন, এই পদে প্রচণ্ড চাপ থাকে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়।

হুয়াং বলেন, ‘কাজটি সহজ হওয়া উচিত নয়। এটিকে এমন কাজ ভাবা উচিত নয়, যেটিকে হালকাভাবে নেওয়া যায়।’

বর্তমান দুনিয়ার অন্যতম সেরা প্রধান নির্বাহীর তকমা পাওয়া হুয়াং বলেছিলেন, আরও ২০ বছর কোম্পানিতে থাকার আশা করেন তিনি।