প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আলাস্কায় সামরিক স্থাপনার কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৮ জন নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে চার্টার বিমান (ভাড়া করা উড়োজাহাজ) বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর আলাস্কা কমান্ড এ তথ্য জানিয়েছে।

কেপ নিউয়েনহ্যাম স্থাপনাটি আলাস্কার আকাশসীমা ও সীমান্ত এলাকায় উড়োজাহাজের চলাচল নজরদারিতে ব্যবহৃত একাধিক রাডার স্থাপনার একটি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একজন মুখপাত্র জানান, আলাস্কার অ্যাঙ্কোরেজভিত্তিক এয়ার চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত একটি ‘সেসনা ৪৪১’ মডেলের উড়োজাহাজ স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেপ নিউয়েনহ্যাম এলআরআরএস বিমানবন্দরের পশ্চিমে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি অ্যাঙ্কোরেজ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ছেড়ে কেপ নিউয়েনহ্যামের উদ্দেশে যাচ্ছিল।

কেপ নিউয়েনহ্যাম স্থাপনাটি আলাস্কার আকাশসীমা ও সীমান্ত এলাকায় উড়োজাহাজের চলাচল নজরদারিতে ব্যবহৃত একাধিক রাডার স্থাপনার একটি।