যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন এক যাত্রী। ১৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন এক যাত্রী। ১৫ মার্চ ২০২৬

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাবিধি কঠোর করল যুক্তরাষ্ট্র

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা–সংক্রান্ত বিধি আরও কঠোর করার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষিত নতুন বিধির আওতায়, ফেডারেল সরকারের বিশেষ অনুমতি না থাকলে বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। এ ছাড়া একাডেমিক প্রোগ্রাম পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্যটিতে স্থানান্তরের সুযোগও সীমিত করা হবে। এত দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমতি দেওয়ার ক্ষমতা রাখত।