এপস্টিন ১৯৯৩ সালে ব্রুস কিংয়ের কাছ থেকে জোরো র‍্যাঞ্চ নামের খামারটি কিনেছিলেন
এপস্টিন ১৯৯৩ সালে ব্রুস কিংয়ের কাছ থেকে জোরো র‍্যাঞ্চ নামের খামারটি কিনেছিলেন

এপস্টিনের খামারটি আবার আলোচনায়, কী হতো সেখানে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা গতকাল সোমবার একটি আইন পাস করেছেন। তাঁরা এটিকে সেখানকার জোরো র‍্যাঞ্চ নামের খামারে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রথম পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার উদ্যোগ বলে উল্লেখ করেছেন। কুখ্যাত মার্কিন যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের বিরুদ্ধে এ খামারে নারী পাচার এবং তাদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে।