
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে পারেন। তবে শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়া বন্ধ করতে হবে। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়।মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্প জেলেনস্কিকে শান্তিচুক্তি মানতে চাপ দিতে পারেন।