১৯৮২ সাল নাগাদ জেফরি এপস্টেইন তাঁর নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন
১৯৮২ সাল নাগাদ জেফরি এপস্টেইন তাঁর নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন

কে এই কুখ্যাত এপস্টেইন

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জেফরি এপস্টেইন ২০১১ সালে বলেছিলেন, ‘আমি যৌন নিপীড়ক নই, আমি শুধু অপরাধী।’ যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত এই মার্কিন ধনকুবের ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের কারাগারে মারা যান। সম্প্রতি, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ অনুমোদন হওয়ায় লাখ লাখ পৃষ্ঠা নথি প্রকাশিত হয়েছে। এসব নথিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে তাঁর বিশাল যৌন নেটওয়ার্কের অভিযোগ এবং ডোনাল্ড ট্রাম্পসহ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয় উঠে এসেছে।