মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরকে সামনে রেখে রিয়াদের একটি সড়কে উড়ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পতাকা। ১২ মে ২০২৫ সাল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরকে সামনে রেখে রিয়াদের একটি সড়কে উড়ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পতাকা। ১২ মে ২০২৫ সাল

সৌদির পারমাণবিক চুক্তি, ট্রাম্পের শর্ত আব্রাহাম অ্যাকর্ডস

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল যুক্তরাষ্ট্র-সৌদি বেসামরিক পারমাণবিক চুক্তি কার্যকর হবে।তবে এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। বর্তমানে ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আরও কয়েকটি দেশের এ ধরনের সুযোগ রয়েছে। তবে সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান হলো, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রূপরেখা নিয়ে সমঝোতা না হলে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না।