যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজ। ছবির বাঁয়ে প্রেসিডেন্টের নিরাপত্তাবহর দেখা যাচ্ছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজ। ছবির বাঁয়ে প্রেসিডেন্টের নিরাপত্তাবহর দেখা যাচ্ছে

তুরস্কে ট্রাম্প কেন তড়িঘড়ি উড়োজাহাজ বদলে ছিলেন

চলতি মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জন্য নির্ধারিত উড়োজাহাজ হঠাৎ পরিবর্তন করেছেন। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ট্রাম্প ও তাঁর চড়বার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ লক্ষ্য করে হামলা চালানোর ছক কষছিল—এমন একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। এ স্পর্শকাতর বিষয় সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার বরাতে এ চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’।