যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই নিল বুশ টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিল বুশ বলেন, রিপাবলিকান প্রার্থী ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে নিয়ে উদ্বেগের কারণে তালারিকোকে ভোট দিয়েছেন তিনি।
শুধু নিল বুশ নন, জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা বুশও তালারিকোর প্রতি সমর্থন জানিয়েছেন। তালারিকোর একটি কমিটিকে তিনি অনুদানও দিয়েছেন।
টেক্সাসে শূন্য হওয়া সিনেট আসনটি নিয়ে তালারিকো ও প্যাক্সটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিনেটের ১০০ আসনের মধ্যে এবার ৩৫টিতে ভোট হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার আশা করছেন ডেমোক্র্যাটরা।
তালারিকোর প্রতি নিল বুশের সমর্থন টেক্সাসের রিপাবলিকানদের মধ্যে বিভক্তির সর্বশেষ স্পষ্ট ইঙ্গিত।
নিল বুশ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান পরিবারের সদস্য। তাঁর ভাই জর্জ ডব্লিউ বুশ এবং বাবা প্রয়াত জর্জ এইচ ডব্লিউ বুশ দুজনই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
টেক্সাস দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১৯৮৮ সালের পর থেকে এ অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে কোনো ডেমোক্রেটিক প্রার্থী জয়ী হতে পারেননি। জর্জ ডব্লিউ বুশ নিজেও প্রেসিডেন্ট হওয়ার আগে টেক্সাসের গভর্নর ছিলেন।
রিপাবলিকান প্রার্থী অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে নিয়ে উদ্বেগের বিষয়ে নিল বুশ আরও বলেন, ‘তাঁর বিচারবোধ ও আচরণ নিয়ে উদ্বেগ শুধু আমার একার নয়। রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা টেক্সাসের প্রতিনিধি পরিষদ তাঁকে অভিশংসিত করেছিল, যদিও পরে টেক্সাসের সিনেট তাঁকে অভিযোগ থেকে খালাস দেয়।’
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা দাবির পক্ষে প্যাক্সটনের সমর্থন দেওয়ার চেষ্টার বিষয়টিও নিল বুশ উল্লেখ করেন।
শুধু নিল বুশ নন, জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা বুশও তালারিকোর প্রতি সমর্থন জানিয়েছেন। তালারিকোর একটি কমিটিকে অনুদানও দিয়েছেন তিনি।
টেক্সাস দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১৯৮৮ সালের পর থেকে এ অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে কোনো ডেমোক্রেটিক প্রার্থী জয়ী হতে পারেননি। জর্জ ডব্লিউ বুশ নিজেও প্রেসিডেন্ট হওয়ার আগে টেক্সাসের গভর্নর ছিলেন।