সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৮ ফেব্রুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা; ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন মঙ্গলবার। সাধারণত বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হলেও এবার সেই প্রথা ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের যাত্রা শুরু হলো। বিস্তারিত পড়ুন...

শুল্কমুক্ত গাড়ি, সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে
ছবি: বিএনপির মিডিয়া সেল

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। বিস্তারিত পড়ুন...

গণভোটের ফলাফল বাস্তবায়ন থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট

হাইকোর্ট
ফাইল ছবি

গণভোট পরিচালনা ও ফলাফলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। এতে গণভোট-২০২৬–এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মঙ্গলবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিস্তারিত পড়ুন...

বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতার সৃষ্টি হলো

বদিউল আলম মজুমদার
ফাইল ছবি

বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় আইনের ব্যত্যয় হবে না। এই অবস্থানটি বুঝতে হলে প্রথমেই সংবিধানের কাঠামো ও রাষ্ট্রপতির ক্ষমতার সীমা অনুধাবন করা প্রয়োজন। বিস্তারিত পড়ুন...

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির অবস্থান যৌক্তিক

রিদওয়ানুল হক
ছবি: প্রথম আলো

গণভোট, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার প্রশ্নে যে বিতর্ক এখন রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান, সেটি কেবল একটি আইনি বা কারিগরি বিতর্ক নয়। এটি আমাদের সাংবিধানিক সংস্কৃতি, প্রক্রিয়াগত শুদ্ধতা এবং গণতান্ত্রিক আস্থার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। বিস্তারিত পড়ুন...