সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের পানি উপচে পড়ছে, আতঙ্কে পাহাড়ে আশ্রয় নিচ্ছেন মানুষ

আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে সৃষ্ট একটি প্রাকৃতিক বাঁধের মতো হ্রদের স্যাটেলাইট দৃশ্য, ২৭ আগস্ট ২০২৬, তিব্বত
ছবি: রয়টার্স

নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট একটি হ্রদে আজ শুক্রবার পানি উপচে পড়তে শুরু করেছে। এ ঘটনায় ওই অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই দিন আগের আকস্মিক ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যাওয়া এলাকাগুলো আবার বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে। এ কারণে কিছু সময়ের জন্য উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়। বিস্তারিত পড়ুন...

‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

পুলিশের হাতে গ্রেপ্তার মোবারককে(মাঝে) আদালতে নেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

ঘরের ফলস ছাদে অস্ত্রসহ লুকিয়ে ছিলেন ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে গলা কাটা মোবারক। দরজার বাইরে ছিল পুলিশ। ঘরে পুলিশ সদস্যরা ঢোকার চেষ্টা করতেই গুলি ছুড়তে থাকেন মোবারক। পরপর ছয়টি গুলি ছোড়েন তিনি। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। অভিযানের একপর্যায়ে মোবারককে প্রাণে বাঁচতে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। বিস্তারিত পড়ুন...

বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে যা জানা গেল

অস্ত্র হাতে দুই তরুণ। তাঁদের দাবি এগুলো খেলনা
ছবি: ভিডিও থেকে নেওয়া

কালো রঙের লম্বা কুর্তা–পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণ। তাঁদের হাতে কালো রঙের বড় দুটি বন্দুক। কখনো পার্কের ভেতর, কখনো ব্যস্ত সড়কে, আবার কখনো দোকানের সামনে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। সামনে যাঁকে পাচ্ছেন, তাঁর দিকেই হঠাৎ বন্দুকটি তাক করে ধরছেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে নতুন খবর, হতে পারে জানুয়ারিতে

বাংলাদেশ–ভারত সিরিজ হতে পারে জানুয়ারিতে
ছবি: প্রথম আলো

সেপ্টেম্বরে নয়, ভারত বাংলাদেশ সফর করতে পারে আগামী বছরের জানুয়ারিতে। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। বিস্তারিত পড়ুন...

‘রাস্তায় হত্যা করো’ গান পোস্টের দুই ঘণ্টার মধ্যেই গুলিতে মারা গেলেন সেই গায়ক

অঙ্কিত বালিয়ান। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন হরিয়ানভি ভাষার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গাড়িতে বসে তাঁকে একটি গান গাইতে দেখা যায়। গানের কথায় ছিল—‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ ‘রাস্তায় হত্যা করো’। সেই ভিডিও পোস্টের কিছুক্ষণ পরই উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় গুলিতে নিহত হন অঙ্কিত। বিস্তারিত পড়ুন...