সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। গতকাল শনিবার নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার ওপর প্রথম আলো অনলাইনে অনুসন্ধানী প্রতিবেদন আছে আজ। আছে আরও কিছু বিশেষ প্রতিবেদন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপর ভিত্তি করে আজও একাধিক প্রতিবেদন আছে। এ ছাড়া আন্তর্জাতিক আরও খবর, বাণিজ্য, বিনোদন ও ক্রীড়া জগতের খবর তো আছেই।

সন্ধ্যার অবসরে পড়ুন আজ প্রকাশিত আলোচিত পাঁচ খবর।

১

শিবপুর উপজেলা চেয়ারম্যানকে যে ‘দুই কারণে’ গুলি

শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে বাড়িতে ঢুকে গুলি করার পেছনে দুটি বিষয়কে গুরুত্বপূর্ণ ভাবছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এর একটি হলো, দলীয় কোন্দলে দ্বিধাবিভক্ত স্থানীয় রাজনীতির একপক্ষের গুরুত্বপূর্ণ নেতা হারুনুরকে সরিয়ে দিতে অন্য পক্ষ এমন ঘটনা ঘটিয়েছে। আরেকটি হলো, জেলার সবচেয়ে বড় গরুর হাট পুটিয়া বাজারের ইজারা পাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব। বিস্তারিত পড়ুন

২

‘অবিবাহিত’ সনদ পেতে কেন এত ভোগান্তি

থাইল্যান্ডের নাগরিক স্ত্রীর সঙ্গে সন্তানসহ মাজেদুল নয়ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কোনো অবিবাহিত নাগরিক বিদেশি বিয়ে করতে চাইলে বা বিদেশে বসবাসের অনুমতির আবেদন করলে তাঁকে ‘অবিবাহিত’ সনদ দেখাতে হয়। বিভিন্ন চাকরি ও নানা প্রয়োজনে এই সনদ লাগে। অথচ প্রয়োজনীয় এই সনদ সহজে মেলে না। এটি সংগ্রহ করতে নানা দুর্ভোগ পোহাতে হয়। বিস্তারিত পড়ুন

৩

সাকিব-তামিম কেন কথা বলেন না

মাঠের বাইরে সাকিব-তামিমের শীতল সম্পর্ক
ফাইল ছবি

বিসিবির সভাপতি নাজমুল হাসান প্যানডোরার বাক্স খুলে দিয়েছেন। দেড়-দুই বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি তাই এখন স্পর্শের সীমার মধ্যে। সাকিব-তামিমের একে অন্যের সঙ্গে কথা না বলা নিয়ে এখন কথা বলাই যায়। বিস্তারিত পড়ুন

৪

যে তিন অস্ত্র ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে

ইউক্রেনীয় এক সেনার কাঁধে একটি জ্যাভেলিন অস্ত্র
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রত্যাশিত সাফল্য অর্জিত না হওয়ার পেছনে ইউক্রেনীয় বাহিনীর দক্ষ সামরিক কৌশলসহ বেশ কয়েকটি কারণ শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের সরবরাহ করা অস্ত্রগুলো এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিস্তারিত পড়ুন

৫

‘তাঁরা বিশ্বাসই করতে পারেননি আমি যৌনকর্মীর চরিত্রকে এভাবে পর্দায় তুলে ধরতে পারব’

শ্রিয়া পিলগাঁওকর
ইনস্টাগ্রাম

তাঁকে বলা হয় ওটিটির ‘রানি’। বিশেষ করে ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ শ্রিয়া পিলগাঁওকরকে খ্যাতির তুঙ্গে পৌঁছে দিয়েছে। এরপর একের পর এক সিরিজে নজর কেড়েছেন শ্রিয়া। সম্প্রতি ‘তাজা খবর’ সিরিজে অভিনয় করে বাহবা কুড়াতে ব্যস্ত তিনি। বিস্তারিত পড়ুন