সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের বাঁ পাশে বসে আছেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান এবং ডান পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতা-কর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তাঁরা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

রাষ্ট্র পরিচালনায় শরিয়াহর প্রাধান্যসহ ৩০ দফা ইশতেহার ইসলামী আন্দোলনের

‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে দলীয় ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। পুরানা পল্টন, ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মীর হোসেন

রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্যসহ মৌলিক ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মৌলিক ইশতেহারের বাইরে ১২টি বিশেষ কর্মসূচি, আট দফা নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে ছয় দফা পরিকল্পনা এবং খাতভিত্তিক ২৮ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছে দলটি। বিস্তারিত পড়ুন...

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে উদ্ধার করা ভোটের সিল
ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে এ মামলা করেন। বিস্তারিত পড়ুন...

এপস্টেইনের নথিতে বিল গেটসের নাম আসার পর কী বলছেন সাবেক স্ত্রী মেলিন্ডা

২০২১ সালে বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির বিচ্ছেদ হয়
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথিতে সাবেক স্বামী বিল গেটসের নাম থাকা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ধনকুবের ও সমাজসেবী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তিনি বলেন, এ ঘটনায় সাবেক স্বামী বিল গেটসের সঙ্গে তাঁর বিবাহিত জীবনে কাটানো যন্ত্রণাদায়ক সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। বিস্তারিত পড়ুন...

নেপালকে ৪ গোলে হারাল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ
বাফুফে

সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৪–০ গোলে হারিয়েছেন অর্পিতা–মুনকিরা। বিস্তারিত পড়ুন...