সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৫ জুন, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ
ছবি: বেনজীর আহমেদের ফেসবুক থেকে নেওয়া

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

বে-নজির কাহিনি: সাবেক এক আইজিপির আমলনামা

বেনজীর আহমেদ

এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তখন ক্ষমতায়, প্রবল প্রতাপ নিয়েছিলেন গোপালগঞ্জের বেনজীর আহমেদ। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পর র‍্যাবের মহাপরিচালক হয়েছিলেন, পুলিশের শীর্ষ পদেও বসানো হয়েছিল তাঁকে। অবৈধভাবে বিপুল সম্পদ গড়ার খবর তখনই উঠেছিল। একপর্যায়ে যখন তদন্তের উদ্যোগ নেওয়া হয়, তখনই দেশ ছাড়েন তিনি সপরিবার। বিস্তারিত পড়ুন...

‘নীতি পুলিশের’ মাতবরি আমরা কাঁহাতক সহ্য করব

প্রতীকী ছবি

সর্বত্রই দৃশ্যটি অভিন্ন। এক বা একাধিক ব্যক্তি, প্রায়ই পুরুষ, নিজেরাই নিজেদের সমাজের নীতি ও মূল্যবোধের অভিভাবক হিসেবে নিয়োগ দিয়ে জোর করে তাদের পছন্দের নিয়মকানুন কার্যকর করতে জামার আস্তিন গুটিয়ে মাঠে নেমে পড়েছে।
বিস্তারিত পড়ুন...

ইরানের ইউরেনিয়াম দখলে অভিযান থামিয়েছিলেন ট্রাম্প, কারণ কী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সদর দপ্তর। মে মাসের দ্বিতীয়ার্ধে অত্যন্ত গোপনে আর অনেকটা আকস্মিকভাবে সেখানে সফর করেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল। তাঁর এ সফরের উদ্দেশ্য, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জোরপূর্বক দখল করতে দেশটিতে মার্কিন বাহিনীর স্থল অভিযানের পরিকল্পনা সম্পর্কে ব্যক্তিগতভাবে অবহিত হওয়া। বিস্তারিত পড়ুন...

জনসংখ্যা মিরপুরের অর্ধেকেরও কম, বিশ্বকাপে খেলছে এই দেশ

কুরাসাওয়ের রাজধানীর ভবনগুলো বেশ রঙিন, এর পেছনেও আছে মজার গল্প
ছবি: উইকিমিডিয়া কমনস

কুরাসাওয়ের আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার। বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যা বা আয়তনের দিক থেকে এত ‘ছোট’ দেশ এর আগে কোনো আসরে খেলেনি। একসময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫০-এর বাইরে থাকা দলটি আজ বিশ্বের সেরা ৪৮ দলের একটি। তবে কুরাসাওয়ের গর্ব শুধু ফুটবল না। ছোট্ট দেশটির আছে বৈচিত্র্যময় সংস্কৃতি, বিস্ময়কর ইতিহাস আর অসংখ্য অজানা গল্প। চলুন জেনে নিই এই দেশ সম্পর্কে ১০টি তথ্য।
বিস্তারিত পড়ুন...