শুভ সন্ধ্যা। আজ সোমবার। আজ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন, ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ২৮ অক্টোবর কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরুর উদ্বোধন হবে। এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। আর সেসবে পাঠকের সাড়াও মিলেছে ভালো। তৃণমূলের চাপেই বিলুপ্ত কমিটির সদস্যদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করছে হেফাজতে ইসলাম। এ-সংক্রান্ত প্রতিবেদনটিতে পাঠকের সাড়া পাওয়া গেছে। এর বাইরে আন্তর্জাতিক, অর্থনীতি, ক্রীড়া ও বিনোদন জগতের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
ওবায়দুল কাদের আরও বলেন, এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার কোনো যানবাহন এই উড়ালসড়কে চলতে পারবে না। মোটরসাইকেল আপাতত বন্ধ থাকবে। বিস্তারিত পড়ুন...
হেফাজতের সরকারঘেঁষা কর্মকাণ্ডে মাঠপর্যায়ের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠছিলেন। তাঁদের একটি অংশ নতুনভাবে সংগঠিত হওয়ার উপায় খুঁজছিল। বিস্তারিত পড়ুন...
২০২০ সালের সংঘর্ষের পর গত তিন বছরে প্যাংগং, চুমহার, গোগরা হট স্প্রিংয়ের মতো কয়েকটি এলাকা নিয়ে দুই পক্ষে একধরনের সমঝোতা হলেও ডেপসাং ও ডেমচক নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। এ দুই জায়গা নিয়ে ভারত ও চীন গত ছয়টি বৈঠকে নিজ নিজ অবস্থানে অনড় থেকেছে। বিস্তারিত পড়ুন...
দিনে দিনে আয় শুধু বেড়েছেই নেইমারের। সান্তোস থেকে বার্সেলোনা, সেখান থেকে পিএসজি। পায়ের জাদু দেখিয়ে নেইমার আয় করে চলেছেন দুহাত ভরে। এবার নেইমারকে ডাকছে সৌদি আরব। সেখানকার ক্লাব আল হিলাল রীতিমতো টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে নেইমারের জন্য। বিস্তারিত পড়ুন...
ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান, দেশের বাইরে থাকেন। ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে আক্দ সেরেছেন তাঁরা। কৈশোরে প্রণয়ে জড়ান তাঁরা, তারুণ্যে এসে চার হাত এক হলো। বিস্তারিত পড়ুন...