শুভ সকাল। আজ ২৫ জানুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় আইসিসি স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ। তারা বলেছে, দুবাইয়ে আইসিসির সদর দপ্তর থেকে এডিনবরায় স্কটল্যান্ড ক্রিকেটের সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
চট্টগ্রামের বায়েজিদে পৃথকভাবে একাধিক স্থান থেকে উদ্ধার হওয়া লাশের টুকরাগুলো মো. আনিস নামের এক যুবকের। তাঁর বাড়ি জেলার রাউজানে। পুলিশ জানিয়েছে, এক নারী বাসায় ডেকে নিয়ে প্রথমে আনিসের মাথায় মসলা বাটার নোড়া (শিল) দিয়ে আঘাত করেন। এরপর আরও দুজনের সহায়তায় আনিসের শরীর চাপাতি দিয়ে কেটে ছয় টুকরা করেন। পরে এসব টুকরা ফেলা হয় আশপাশের এলাকার খাল ও ভাগাড়ে।
বিস্তারিত পড়ুন...
ভোরবেলায় ঘুম ভাঙার পর প্রথম যে কাজটি তিনি করেন, সেটি আর মুঠোফোন দেখা নয়, টেবিলের ওপর রাখা ছোট সাদা বোতল থেকে কয়েকটি ওষুধ খাওয়া। বয়স মাত্র ২৪; কিন্তু প্রতিদিনের এই রুটিন তাঁর জীবনে ঢুকে পড়েছে গত বছরের ডিসেম্বর থেকে। রাজধানীর উত্তর-পূর্ব এলাকার ওই তরুণ এখন নিজের পরিচয় দিতে ভয় পান বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছেও। অথচ কয়েক মাস আগেও তিনি ছিলেন পাঁচ বন্ধুর দলের সবচেয়ে প্রাণচঞ্চল সদস্য। বিস্তারিত পড়ুন...
চীনের অনুদানে এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতালটি উত্তরবঙ্গের নীলফামারী জেলাতেই হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়সহ অন্তত ২০টি জেলার আবেদন ও স্থান যাচাই-বাছাই শেষে হাসপাতাল নির্মাণের জন্য এই জেলাকে বেছে নেওয়া হয়। বিস্তারিত পড়ুন...
টানা কিছুদিন ঢাকায় থাকলেই কেমন যেন হাঁসফাঁস লাগে। জলজ প্রাণী ডাঙায় আটকা পড়লে যেমন পানির জন্য ছটফট করে, আমারও সেই দশা। গত আগস্টে প্রায় এক মাস মালদ্বীপে গিয়ে ডাইভ করেছি, ডাইভমাস্টার হিসেবে প্রশিক্ষণ নিয়ে সনদ পেয়েছি। তারপর দেশে ফিরে দুই মাস কেটেছে। সেন্ট মার্টিন খুলে দেওয়ার পরপরই গত ১৯ নভেম্বর ঢাকা ছাড়ি। বিস্তারিত পড়ুন...