সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ অক্টোবর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কিন্তু কোনো ভুল করিনি, বললেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়
ছবি: সাজিদ হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলনে আবার অস্ত্রকাণ্ডের পক্ষে কথা বলেছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি।’ বিস্তারিত পড়ুন...

২

সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান মা–বাবা

সৌদি আরবের জাতীয় পতাকা
ছবি: রয়টার্স

ছেলে সৌদি আরবে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার প্রায় তিন বছর পর গত বুধবার ভয়ংকর একটি খবর পান বাবা। জানতে পারেন ছেলের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবরটি শোনার পর থেকে তাঁর মনে হচ্ছে, বেঁচে থেকেও যেন তিনি বেঁচে নেই। এখন শুধু একটাই চাওয়া, সৌদি আরব থেকে ছেলের মরদেহ দেশে এনে তাঁকে যেন একটিবার দেখানো হয়। বিস্তারিত পড়ুন...

৩

‘পাপের লাশ’ বলা এমপি কেন ইউটার্ন নিলেন

সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে একটি টক শোতে বক্তব্য দিয়ে বিতর্কে জড়ান সংসদ সদস্য কামরুজ্জামান রতন। পরে এ নিয়ে তিনি ভুল স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমাও চান।
ছবি: স্টার নিউজের ভিডিও থেকে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় সরকারের একজন প্রতিমন্ত্রীর ‘উপদেশ’, সরকারি দলের একজন সংসদ সদস্যের অবমাননাকর বক্তব্য এবং বিরোধী দলগুলোর ‘নীরব’ ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, নাগরিকের জীবন ও মর্যাদা আমাদের সরকার ও রাজনৈতিক দলের কাছে আসলে কতটা গুরুত্ব পায়? বিস্তারিত পড়ুন...

৪

ইউরোপের দেশে দেশে কেন বিক্ষোভ করছেন মানুষ

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় জ্বলন্ত বস্তুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দাঙ্গা পুলিশের সদস্যরা। ফ্রান্সের রাজধানী প্যারিসে, ১৭ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স

ফ্রান্সে দীর্ঘ সময় ক্লাস, শিক্ষকসংকট, জরাজীর্ণ শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছ ভর্তিপ্রক্রিয়ার প্রতিবাদে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ চলাকালে অনেক সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্কুলে শিক্ষক পদ খালি থাকায় অনেক শিক্ষার্থী মাসের পর মাস পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। বিস্তারিত পড়ুন...

৫

‘চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট, আইয়ুব বাচ্চুর জীবনই তো সিনেমা!’

আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতের যাত্রা নিয়ে সিনেমা হওয়া উচিত বলে মনে করেন গীতিকবি ও সংগীত প্রযোজক আসিফ ইকবাল। তাঁর মতে, চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট হয়ে ওঠা, প্রথম অ্যালবামের ব্যর্থতা, সোলস ছেড়ে নিজের ব্যান্ড গঠন, ব্যক্তিগত জীবনের নানা ঘটনা এবং শেষ পর্যন্ত অকালমৃত্যু—সব মিলিয়ে আইয়ুব বাচ্চুর জীবনেই রয়েছে একটি পূর্ণাঙ্গ সিনেমার গল্প। বিস্তারিত পড়ুন...