প্রথমা ডটকম–কথাপ্রকাশ সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে
ছবি–প্রথম আলো

শুরু হচ্ছে প্রথমা ডটকম-কথাপ্রকাশ বই রিভিউ ও কুইজ প্রতিযোগিতা। থাকছে প্রায় দেড় লাখ টাকা সমমূল্যের বই পুরস্কার। অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী প্রতিযোগিতাটি চলবে।

আজ বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ের অষ্টম তলায় প্রথমা ডটকম ও কথাপ্রকাশের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমের পক্ষ থেকে ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, প্রথমা ডটকমের সমন্বয়ক রাসেল রায়হান, প্রথমা প্রকাশনের সহকারী ব্যবস্থাপক কাওসার আহাম্মেদ, প্রথমা ডটকমের এক্সিকিউটিভ মোহাম্মদ মোশারফ হোসেন এবং প্রকাশনা সংস্থা কথাপ্রকাশের পক্ষ থেকে ছিলেন কথাপ্রকাশের আইটি বিভাগের ইনচার্জ মাইনুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক রাদিব আল-আমিন।

আরও পড়ুন

মূলত রিভিউ ও কুইজ—দুটি আলাদা প্রতিযোগিতা আয়োজিত হবে। রিভিউর জন্য শব্দসীমা ২৫০-৫০০। একজন প্রতিযোগী একাধিক বই নিয়েও রিভিউ লিখতে পারবেন। রিভিউ লিখে তিনি সরাসরি www.prothoma.com-এ গিয়ে আলোচিত বইয়ের নিচে ‘আলোচনা/মন্তব্য লিখুন’ অপশনে রিভিউ পোস্ট করতে পারবেন। কোনো কারণে সাইটে বইটি না পেলে নিজের ফেসবুক টাইমলাইনে লেখাটি পোস্ট করলেই হবে। তবে যেকোনো রিভিউর ক্ষেত্রে আলোচকের ফেসবুক টাইমলাইনে সেটি পোস্ট করা বাধ্যতামূলক। লেখার নিচে #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা ব্যবহার করতে হবে।

রিভিউ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৬ হাজার ও ৪ হাজার টাকা সমমূল্যের বই। এর বাইরেও সেরা ১০০ রিভিউদাতা মোট ৯৫ হাজার টাকার বই পুরস্কার পাবেন।

এ ছাড়া প্রথমা ডটকমের ফেসবুক পেজে প্রতিদিন একটি করে সাহিত্য-সম্পর্কিত কুইজ দেওয়া হবে। সেটির সঠিক উত্তর দিয়ে দৈবচয়নে প্রতিদিন একজন পাবেন এক হাজার টাকা সমমূল্যের বই।

আরও পড়ুন

এ বিষয়ে প্রথমা ডটকমের সমন্বয়ক রাসেল রায়হান বলেন, প্রথমা ডটকম বই নিয়ে কাজ করে। তারা চায় বইয়ের কথা সবার কাছে ছড়িয়ে দিতে। বই নিয়ে নিয়মিত এমন আরও অনেক আয়োজন তারা করতে চায়।

কথাপ্রকাশের আইটি বিভাগের ইনচার্জ মাইনুল ইসলাম বলেন, ‘বই নিয়ে প্রথমা ডটকমের এ আয়োজন আমাদের আনন্দিত করেছে। তাদের সাথে থাকতে পেরে কথাপ্রকাশ আনন্দিত।’

রিভিউ ও কুইজ প্রতিযোগিতাটি ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আরও পড়ুন