রাজধানীতে আজ ১ থেকে ৬ ঘণ্টা লোডশেডিং হতে পারে

গত ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার ১ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত ১৮ জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।

আরও পড়ুন

চলতি অক্টোবর থেকে লোডশেডিং কমবে বলে জানিয়েছিল সরকার। কিন্তু তা হয়নি। বরং লোডশেডিং আরও বেড়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিনে সর্বোচ্চ ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছিল। অক্টোবরে তা বেড়েছে।

ডিপিডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) মাধ্যমে বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে লোডশেডিংয়ের পরিমাণ বা সংখ্যা কম-বেশি হতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন

তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ, বিদ্যুৎ-বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি থেকে খুব কম লোড পেলে লোডশেডিংয়ের সূচির পরিবর্তন হতে পারে।

এ ছাড়া বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

রাজধানীতে ডিপিডিসি ও ডেসকো—এই দুই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা লোডশেডিংয়ের তালিকা দিয়েছে। পাঠকের জন্য এই তালিকা তুলে ধরা হলো।

ডেসকোর আওতাধীন এলাকায় আজ রোববারের লোডশেডিং.pdf
আজিমপুর_1.pdf
আদাবর.pdf
কাকরাইল.pdf
কাজলা_1.pdf
কামরাঙ্গীরচর.pdf
খিলগাঁও_2.pdf
জিগাতলা_3.pdf
জুরাইন.pdf
ডেমরা_2.pdf
তেজগাঁও_4.pdf
ধানমন্ডি.pdf
নারায়ণগঞ্জ (পশ্চিম).pdf
নারায়ণগঞ্জ (পূর্ব).pdf
নারিন্দা_1.pdf
পরিবাগ_1.pdf
পোস্তগোলা.pdf
ফতুল্লা_5.pdf
বংশাল.pdf
বনশ্রী_1.pdf
বাংলাবাজার.pdf
বাসাবো.pdf
মগবাজার.pdf
মতিঝিল_2.pdf
মাতুয়াইল.pdf
মানিকনগর_1.pdf
মুগদাপাড়া.pdf
রমনা.pdf
রাজারবাগ_2.pdf
লালবাগ_3.pdf
শীতলক্ষ্যা_1.pdf
শেরেবাংলা নগর.pdf
শ্যামপুর_3.pdf
শ্যামলী_1.pdf
সাতমসজিদ_4.pdf
সিদ্ধিরগঞ্জ.pdf
স্বামীবাগ_1.pdf