রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, চার সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তফসিল ঘোষণার পর রাজশাহী সপুরা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। বুধবার রাতে
ছবি: প্রথম আলো

তফসিল ঘোষণার পর রাজশাহী মহানগরের সপুরা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আরও পড়ুন

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, দুর্বৃত্তরা টহল পুলিশের থ্রি–হুইলার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। চার পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

ওসি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম দাবি করেছেন, এটা জামায়াত-শিবিরের কাজ হতে পারে।

আরও পড়ুন