জাকসুতে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৫ জন শিক্ষার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

রাশিদুল আলম বলেন, খসড়া প্রার্থী তালিকায় যে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল, সেখান থেকে ১৫ জন প্রার্থী নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁদের ত্রুটিগুলো তুলে ধরে। পরে তাঁরা সেগুলো নির্বাচন কমিশনের সামনে সংশোধন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব আরও বলেন, জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ছবিযুক্ত ভোটার তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে। ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করা হয়েছে।

এর আগে গত সোমবার খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৯ তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।