জাহালমকে বাদ দিয়ে অভিযোগপত্র দিচ্ছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় বিনা দোষে তিন বছর কারাভোগ করা জাহালমকে বাদ দিয়ে ৩৩ মামলার অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগপত্রে মূল আসামি পলাতক আবু সালেকসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের আসামি করা হচ্ছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক সাংবাদিকদের বলেন, ‘মূল আসামির নাম হচ্ছে আবু সালেক। তাঁকে শনাক্ত করতে না পেরে ভুলক্রমে জাহালমকে আসামি করা হয়েছিল। এরপর সে জেলও খাটে। বিষয়টি আদালতের নজরে এলে আমাদের পুনরায় তদন্ত করতে বলেন। তদন্তে জাহালম যে নির্দোষ আমরা তার সত্যতা পাই।’

আরও পড়ুন

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংক লোকাল অফিসের তৎকালীন ডিজিএম এ কে এম সাজেদুর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় ২০১০ সালে প্রথম মামলা করেন। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে ১৮টি ক্লিয়ারিং প্রক্রিয়ায় জাল-জালিয়াতির বিষয়টি উদ্‌ঘাটিত হয়। মামলার প্রধান আসামি আবু সালেক। পরে এই টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের এপ্রিলে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটেন জাহালম। তিনি পেশায় পাটকলশ্রমিক। টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া গ্রামের একটি জরাজীর্ণ বাড়ি ছাড়া আর কোনো সম্পত্তি নেই তাঁর। কিন্তু তাঁর বাড়ির ঠিকানায় পাঠানো দুদকের একটি চিঠিতে জাহালমের ঝামেলা শুরু। সেই চিঠিতে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সকালে জাহালমকে হাজির হতে বলে দুদক। একপর্যায়ে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালের মিল থেকে জাহালমকে আটক করা হয়। তাঁর ঠাঁই হয় কারাগারে।

আরও পড়ুন

এ বিষয়ে ‘৩৩ মামলায় “ভুল” আসামি জেলে: “স্যার, আমি জাহালম, সালেক না…”’শিরোনামে ২০১৯ সালের ২৮ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি আদালতের নজরে আনা হলে জাহালম কারাগার থেকে মুক্তি পান। পরে ৩৩ মামলা থেকে জাহালমকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন তৈরি করতে তদন্তের দায়িত্বে থাকা ৯ কর্মকর্তাকে নির্দেশ দেয় দুদক।

আরও পড়ুন
আরও পড়ুন