সকালেই পড়ুন আলোচিত পাঁচ

শুভ সকাল। আজ ২৭ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

পরিবারের দিক থেকে আমার রাজকপাল, ৫০২ ভরি স্বর্ণ প্রসঙ্গে বললেন নিপুণ রায়

দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি মসজিদের সংস্কারকাজে অনুদান দিতে গিয়ে বক্তব্য দেন নিপুণ রায় চৌধুরী। রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়নার তথ্য উঠে এসেছে। এ প্রসঙ্গে আজ রোববার দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিপুণ রায় বলেন, ‘আমার নিজ পরিবার ও শ্বশুরবাড়ি-এই দুই পরিবার ভগবানের দান। জন্ম-মৃত্যু-বিয়ে-এগুলো তো ভগবানের দান। সেই দিক থেকে আমি রাজকপালী।’
বিস্তারিত পড়ুন ...

গুলির শব্দ শুনে ট্রাম্প-মেলানিয়াসহ অতিথিরা কে কী করছিলেন

অতিথিদের কয়েকজন আতঙ্কে খাবারের টেবিলের পাশে মেঝেতে নিচু হয়ে বসে থাকেন
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন হয়েছিল বার্ষিক নৈশভোজ। গতকাল শনিবার রাতে আয়োজিত ওই নৈশভোজে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানেই গুলির ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

ভারতের আধিপত্যের বাসনা কেন কোণঠাসা হয়ে পড়ছে

হোয়াইট হাউসে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

অধিকৃত কাশ্মীরের পহেলগামে মর্মান্তিক সেই হামলার এক বছর পার হয়েছে। ভারত হয়তো চেয়েছিল বিশ্বমঞ্চে পাকিস্তান একঘরে হয়ে পড়ুক। দক্ষিণ এশিয়ায় নিরঙ্কুশ আঞ্চলিক আধিপত্য বিস্তারের বাসনার পাশাপাশি বিশ্বের বুকে নিজেদের সবচেয়ে বড় ‘সন্ত্রাসবিরোধী যোদ্ধা’হিসেবে তুলে ধরার সাধও ভারতের ছিল। বিস্তারিত পড়ুন...

মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

মুনিরা মাহজাবিন মিমো
ফেসবুক থেকে নেওয়া

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) মরদেহ উদ্ধারের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল আটটার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা-পুলিশ। এরপর সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয় পুলিশ। বিস্তারিত পড়ুন ...

ছক্কা, সেঞ্চুরি আর ৯৮৬ রান-আইপিএলে রেকর্ড ভাঙার দিন

সেঞ্চুরির পর সূর্যবংশী
এএফপি

এমন দিন কি আইপিএলে আগে এসেছে কখনো? না। আসেনি। শনিবার আইপিএলের ২ ম্যাচে ৭৭.২ ওভারে উঠেছে ৯৮৬ রান। দিল্লিতে দিল্লি-পাঞ্জাব ম্যাচে ৫২৯, জয়পুরে রাজস্থান-হায়দরাবাদ ম্যাচে ৪৫৭। আইপিএলের ইতিহাসে এক দিনে এত রান কখনোই ওঠেনি। এর আগে সর্বোচ্চ ছিল ৮৯৯ রান, ২০২৪ সালের ২৭ এপ্রিলের দুই ম্যাচে।
বিস্তারিত পড়ুন...