সন্ধ্যায় পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। নির্বাচন নিয়ে আজ বিভিন্ন দলের নানা তৎপরতা ছিল। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা হয়েছে আজও। গতকাল বৃহস্পতিবার নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী নয়টি দলের নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। এ–সংক্রান্ত প্রতিবেদনটি আজ পঠিত হয়েছে। আজ জাতীয় পার্টি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে। আজ গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে। এর পাশাপাশি অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে যেতে পারে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

১

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯টি ইসলামি দলের নেতাদের সাক্ষাৎ

আজ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ৯টি ইসলামি দলের ১৪ জন নেতা দেখা করেন
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

ইসলামপন্থী দলগুলোর নেতারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাঁদের আগ্রহের কথা তুলে ধরেন। অনেকেই নিজেদের সংসদ সদস্য হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সহায়তা চান। বিস্তারিত পড়ুন...

২

বদলি হতে চান না প্রধান প্রকৌশলী, সোনার হরিণ আছে কি না, প্রশ্ন সুজন সম্পাদকের

বদলির আদেশ পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের ছেলে আদনান রফিক সংস্থাটিতে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল। গত বছরের জুনে জামাল হোসেন নামের এক ব্যক্তি সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। আরও পড়ুন...

৩

প্রথম ধাপে যে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস

চার দিনের যুদ্ধবিরতিকালে মোট ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস
ছবি: রয়টার্স

প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ১৩ জিম্মির নাম-পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। তবে তাঁরা শিশু ও নারী বলে নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

৪

ফাহিমকে জার্সি দেওয়ার সময় কী বলেছিলেন অস্ট্রেলিয়ান ফুটবলার

ফাহিম অনেক কিছু শিখেছেন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে
ছবি: শামসুল হক

অস্ট্রেলীয় ফুটবলার আজিজ বেহিচের সঙ্গে জার্সি বিনিময় করেছেন ফাহিম। সে সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছেন, ‘আমি নিজেই ওর কাছে গিয়েছিলাম। ওর জার্সি চেয়েছিলাম। বেহিচ একটু মজা করেই বলল, “আমি আমার জার্সি দেব, এক শর্তে, তোমারটাও আমাকে দিতে হবে।” আরও পড়ুন...

৫

নানার মৃত্যুতে দিশাহারা পরীমনি

নানা ছিলেন পরীমনির শক্তি, সাহস, চলার পথের অনুপ্রেরণা
ছবি: সংগৃহীত

নানাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই পরীমনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর পরীমনির বাবাও মারা যান। এর পর থেকেই নানার কাছে বেড়ে উঠেছেন তিনি। বিস্তারিত পড়ুন...