সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

এলপিজি সিলিন্ডার
ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এবার প্রতি কেজিতে বেড়েছে ২১ টাকা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা। এতে ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে গত মাসে দাম কমেছিল ১৩ টাকা। বিস্তারিত পড়ুন...

২

ছেলের বউভাতের জন্য গরু চুরির অভিযোগ, শেষ রক্ষা হলো না বাবার

গ্রেপ্তার রফিকুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়
ছবি: পুলিশের সৌজন্যে

ছেলের বউভাতের অনুষ্ঠানের ভোজের জন্য গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাড়িতে যখন মাংস কাটাকাটি চলছিল এবং দুপুরে ভূরিভোজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক তখনই চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন গরুর মালিক। বিস্তারিত পড়ুন...

৩

যুদ্ধের আগুনে ঘর ছাড়লেন দুই ভাই, ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগল ৭ দিন

সাঈদ হাসান (ডান থেকে দ্বিতীয়), তাঁর ভাই মোহাম্মদ (মাঝে) ও তাঁদের পরিবারের সদস্যরা

ইয়েমেনের হোদেইদাহ ও মোখা শহরের মধ্যবর্তী লোহিত সাগর উপকূলীয় শহর আল-খোখা থেকে হুতি বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে ইয়েমেনি সরকারি বাহিনী যখন পালাতে শুরু করে, তখন সাঈদ হাসানের দুই ছেলে তড়িঘড়ি বাড়িতে ফিরে তাঁকে বিষয়টি জানান। বিস্তারিত পড়ুন...

৪

ব্রাজিল কেন ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে

প্রথম আলো গ্রাফিকস

আগস্টের শেষ দিকে ঢাকায় এসেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধিদল। ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎও করেছেন দলের সদস্যেরা। বিস্তারিত পড়ুন...

৫

৬০ বছরে জাহিদ হাসান, জীবনের ভুলের জন্য অনুতপ্ত

জাহিদ হাসান
ছবি : প্রথম আলো

কথোপকথন যত সহজ, সংখ্যাটা যেন ততটাই অবিশ্বাস্য জাহিদ হাসানের কাছে। আজ ৪ অক্টোবর ২০২৬, ৬০ বছরে পা রাখছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনয়শিল্পী। নব্বইয়ের দশকে জনপ্রিয়তা পাওয়া জাহিদ হাসান এখনো অভিনয় দিয়ে মানুষকে হাসান, কাঁদান। তবে ৬০ বছরে এসে পেছনে ফিরে জীবনের হিসাব মেলাতে গিয়ে তাঁর উপলব্ধিতে এসেছে ভুল, অনুতাপ আর মানুষের জন্য কিছু করার তাগিদ। বিস্তারিত পড়ুন...