সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান
ফাইল ছবি : প্রথম আলো

ঢাকায় ভারতে ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে গত রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

চীনের অর্থে আরেকটি পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা

কোলাজ: প্রথম আলো

চীনের অর্থায়নে দেশের অবকাঠামো খাতে নতুন করে বড় বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে সরকার। দেশে আরও একটি করে পদ্মা ও যমুনা সেতু নির্মাণসহ সড়ক, রেল ও সেতু খাতের ২০টির মতো প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে এসব প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

বেনজীরের সাভানা রিসোর্টের এখন কী অবস্থা

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। আজ সোমবার সকাল ১০টায় গোপালগঞ্জে সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে
ছবি: প্রথম আলো

এটি গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে অবস্থিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের আজ সোমবার সকাল ৯টার চিত্র। নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ পার্কটি গড়ে তুলেছিলেন বলে অভিযোগ। বিস্তারিত পড়ুন...

হরমুজ প্রণালি খোলা, মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে

তেহরানের সড়কের পাশে ইরানের ইসলামি বিপ্লবের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ম্যুরাল। ১৪ জুন ২০২৬, তেহরান
ছবি: রয়টার্স

যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তিতে যে ১৪ বিষয় থাকছে, তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পড়ুন...

৭ গোলের জার্মানি যে সাত কারণে এবার বিপজ্জনক হতে পারে

৭ গোল দিয়ে জিতল জার্মানি
রয়টার্স

কে জিততে পারে এবারের বিশ্বকাপ? বিশ্বকাপের আগে এ আলোচনায় ফুটবল পরাশক্তির মধ্যে জার্মানির নামটা কমই এসেছে। তবে কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল দিয়ে জার্মানরা প্রমাণ করেছে—বিশ্বকাপ জয়ের আলোচনায় রাখতে হবে তাদেরও। আর এ আলোচনায় জার্মানিকে এগিয়ে রাখতে পারে ৭টি কারণ। বিস্তারিত পড়ুন...