সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

প্রধানমন্ত্রীকে সফরে নিতে চায় জাপান, কী হতে পারে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তনে মনোযোগ রয়েছে জাপানের। এরই অংশ হিসেবে মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরে নিতে চায় দেশটি। বিস্তারিত পড়ুন...লিংক:

সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, ভারী বৃষ্টির সঙ্গে নামছে পাহাড়ি ঢল

বৃষ্টি ও উজানের ঢলের পানিতে সুরমা নদীর পানি আরও বেড়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ শহরের সুরমা নদীর রিভারভিউ এলাকায়
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে ভারী বৃষ্টি অব্যাহত আছে। সেই সঙ্গে নামছে উজানের পাহাড়ি ঢল। জেলার সুরমা ও কুশিয়ারা নদীর দুটি স্থানে পানি বিপৎসীমার ওপরে আছে। নদ–নদীতে পানি বাড়ছে। জেলার সীমান্তবর্তী উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হওয়ায় যাতায়াতে মানুষের ভোগান্তি বেড়েছে। বিস্তারিত পড়ুন...লিংক:

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালীতে চলছে নৌযান
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রোববার এই হামলা চালানো হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। বিস্তারিত পড়ুন...লিংক:

কেন আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ

সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল
এএফপি

বিশ্বকাপে শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় এ দুই দলের কোনো ম্যাচেই আর তাঁদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বিস্তারিত পড়ুন...লিংক:

ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নেই...’

ইরফান সাজ্জাদ

কয়েক দিনের টানা গরম। এখন আবার টানা বৃষ্টি। এই বৃষ্টিতে ডুবে গেছে অনেক এলাকা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে জমে গেছে পানি। এসব ঘটনা নিয়ে শোবিজ তারকারা নানা রকম ছবি ভাগ করে নিয়েছেন। কেউ লিখেছেন স্মৃতি আর ভালো লাগার কথা, আবার কেউ বৃষ্টিকে ঘিরে জানিয়েছেন নানা অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কথা। বিস্তারিত পড়ুন...লিংক: