সকালেই পড়ুন আলোচিত ১০টি খবর
শুভ সকাল। আজ শনিবার। দিনের কাজ শুরু করার আগে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের আলোচিত খবরগুলোর অন্যতম ছিল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হাইকোর্টের আদেশে ক্যাম্পাস ছাড়লেন নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগের দুই নেত্রী—খবরটি। এ ছাড়া ছিল আন্তর্জাতিক, রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ১০টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
হাইকোর্টের আদেশে ক্যাম্পাস ছাড়লেন নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগের দুই নেত্রী
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী ও তাবাসসুম ইসলাম ক্যাম্পাস ছেড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁরা নিজ নিজ বাড়িতে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন। গত রোববার রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেছেন প্রথম বর্ষের এক ছাত্রী।
বিস্তারিত পড়ুন
‘গুম হওয়া’ রবীন্দ্র-ভাস্কর্যের মাথা পাওয়া গেল সোহরাওয়ার্দী উদ্যানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)–সংলগ্ন রাজু ভাস্কর্যের পাশে স্থাপিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটির খণ্ডিত অংশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থীর উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে ভাস্কর্যটি সেখানে স্থাপন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই ভাস্কর্যটি সেখানে দেখা যাচ্ছিল না।
বিস্তারিত পড়ুন
অপুর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর বুবলীর বিস্ফোরক পোস্ট
গণমাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে শবনম বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্ফোরক মন্তব্য করেছেন। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী এই পোস্ট দেন। ৪৪৯ শব্দের লেখায় তিনি কারও নাম উল্লেখ না করে জানিয়ে দেন, তাঁর ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো ধরনের বেফাঁস মন্তব্য করলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
বিস্তারিত পড়ুন
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলায় চার ব্যক্তির কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। পরে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিস্তারিত পড়ুন
গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়া নিয়ে সরকারের মাথাব্যথা নেই, বললেন ওবায়দুল কাদের
যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে কাকে দাওয়াত দিল বা না দিল, সেটা নিয়ে শেখ হাসিনা সরকারের কোনো মাথাব্যথা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দেশের গণতন্ত্র ঠিক আছে কি না, সেটা এ দেশের সরকারের বিষয়।
বিস্তারিত পড়ুন
নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কথা শুনলে হাসি পায়: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের অধীনে খুব ভালো নির্বাচন হবে। সবাই অবাধে ভোট দিতে পারবে। এ কথা শুনে হাসি পায়।
বিস্তারিত পড়ুন
বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনল ভারতের আয়কর বিভাগ
ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে ‘সমীক্ষা’ শেষে শুক্রবার সন্ধ্যায় দেশটির আয়কর বিভাগ এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তারা কিছু তথ্য পেয়েছে, যাতে দেখা যাচ্ছে বিদেশি সংস্থাটি আয়ের বিষয়টি গোপন করেছে ও কর দেয়নি। কাজের যে ব্যাপ্তি, তার সঙ্গে বিবিসির প্রদর্শিত আয় বা মুনাফা সংগতিপূর্ণ নয়।
বিস্তারিত পড়ুন
এবার গোল করিয়ে আল–নাসরকে জেতালেন রোনালদো
আগের চার ম্যাচে ৫ গোল। সর্বশেষ ম্যাচেই আল–ওয়েহদার বিপক্ষে ৪ গোল করে গড়েছিলেন নতুন কীর্তি। সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুটা যে মন্দ হয়নি, তা বলতেই হবে। আল–তাউনের বিপক্ষে আজকের ম্যাচে রোনালদো গোল পাননি। তবে তাঁর জোড়া অ্যাসিস্টেই জিতেছে আল–নাসর।
বিস্তারিত পড়ুন
ঋতুস্রাবকালে নারী কর্মীদের ছুটি দিতে স্পেনে আইন পাস
ঋতুস্রাব চলাকালীন যেসব নারী কর্মী গুরুতর অসুস্থতায় ভোগেন, তাঁদের সবেতন ছুটি দিতে আইন পাস করেছে স্পেন। গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী কর্মীদের ঋতুস্রাব চলাকালীন ছুটি দিতে আইন করল স্পেন।
বিস্তারিত পড়ুন
‘অতিরিক্ত খরচ ভোক্তার ওপর গিয়েই পড়বে’
সম্প্রতি সরকারি ঘোষণার মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি চলছে এগুলোর সংকট। এসব সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্যের ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মুন্সিগঞ্জ চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কহিনুর ইসলাম।
বিস্তারিত পড়ুন