শুভ সকাল। আজ ২১ আগস্ট, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
রাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন ভোট দেননি। এর মধ্যে বিএনপির মির্জা আব্বাস বিদেশে চিকিৎসাধীন আছেন। আর বিএনপির আরেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা চট্টগ্রামে চিকিৎসাধীন। বিস্তারিত পড়ুন...
দেড়-দুই সপ্তাহ আগের ঘটনা। ফেসবুকে ভাইরাল এক ভিডিও। প্রধানমন্ত্রীকে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছে একটা শিশু। গান শোনার পর প্রধানমন্ত্রী তাকে উৎসাহ দিলেন, গানের চর্চা চালিয়ে যেতে হবে। অনেক বড় শিল্পী হতে হবে। বিস্তারিত পড়ুন...
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের আদেশের বিরুদ্ধে সরকারের করা পুনর্বিবেচনার আবেদন বৃহস্পতিবার ফেরত পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। বিস্তারিত পড়ুন...
বলিউডের পর্দায় গোবিন্দকে বরাবরই হাসিখুশি, প্রাণবন্ত এবং রোমান্টিক নায়ক হিসেবে দেখা গেছে। তবে পর্দার বাইরে তাঁর জগতের দাম্পত্যে কয়েক বছর ধরে ছিল কিছু জটিলতা। একসময় সেই টানাপোড়েন গিয়ে পৌঁছায় বিচ্ছেদের আবেদন পর্যন্ত। তবে এখন সেই গল্পে এসেছে নতুন মোড়। বিস্তারিত পড়ুন...
কিছু একটা ঘটেছিল! গত মাসে নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালের পরপরই এমন কথা চাউর হয়ে গিয়েছিল। স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে হারের পর এই ফাইনাল নিয়ে কত রকম ষড়যন্ত্র-তত্ত্ব যে বের হয়েছিল, তার হিসাব নেই! বিস্তারিত পড়ুন...