সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ভবন। গত বছরের ১৯ ডিসেম্বর কারওয়ান বাজারে
ছবি: প্রথম আলো

প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সাড়ে ১০ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হামলার পরিকল্পনাকারী ও সমন্বয়কারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি, অভিযোগপত্রও জমা পড়েনি। অথচ গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দিতে নির্দেশ দিয়েছিলেন। বিস্তারিত পড়ুন...

২

পোশাকশ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিত

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের বাধা
ছবি: প্রথম আলো

শত শত কারখানা বন্ধ। হাজার হাজার পোশাকশ্রমিক রাস্তায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে আগুন জ্বালানোর মতো অবস্থা তৈরি হয়ে গেল অল্প সময়ে। শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা। অনেকে উষ্মা প্রকাশ করছেন-শ্রমিকদের বাড় বেড়েছে, ৩০ হাজার টাকা ছেলের হাতের মোয়া নাকি! কেউ দেখতে চাইছেন দাবির যৌক্তিকতা কতটা। বিস্তারিত পড়ুন...

৩

মধ্যবর্তী নির্বাচন: হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে। অন্তত জনমত জরিপে এমনটাই আভাস দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি হলেও নিজের কর্মসূচি এগিয়ে নিতে চান রিপাবলিকানদলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে জন্য নির্বাহী ক্ষমতা ব্যবহারের ছক কষছে হোয়াইট হাউস। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য তদন্ত মোকাবিলারও প্রস্তুতি চলছে। বিস্তারিত পড়ুন...

৪

বাংলাদেশকে ‘সেরা’মেনেও শিরোপা চান ভারতের কোচ

ভারতীয় কোচ নওশাদ মুসা
ইনস্টাগ্রাম

সাফ চ্যাম্পিয়নশিপে এবার সবচেয়ে শক্তিশালী দল কোনটি? ভারতের কোচ নওশাদ মুসার উত্তর, বাংলাদেশ। স্বাগতিকদের নিয়ে তাঁর কোনো সংশয় নেই। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আশাও করছেন। তবে প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজের দলের লক্ষ্য নিয়ে কোনো দ্বিধা নেই ভারতীয় কোচের। ভারত ঢাকায় এসেছে দশম শিরোপা জিততেই। বিস্তারিত পড়ুন...

৫

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

মৌসুমী
ছবি : প্রথম আলো

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স এখন ৫৩ বছর। তবে বয়স নিয়ে তাঁর ভাবনা বরাবরই সহজ। তাঁর ভাষায়, বয়স কেবল একটি সংখ্যা; মনের বয়স না বাড়লেই হলো। জন্মদিনে তাই বয়সের হিসাবের চেয়ে তাঁর অনুরাগীদের আগ্রহ-কেমন আছেন মৌসুমী, কবে ফিরছেন দেশে, আবার কবে দেখা যাবে পর্দায়? বিস্তারিত পড়ুন...