শুভ সকাল। আজ শুক্রবার। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ ভূমিকম্প নিয়ে গতকালও ছিল একাধিক খবর। রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি থাকলেও পরে তা বাতিল করা হয়। আরও ছিল এক অমীমাংসিত খুনের রহস্য উদ্ঘাটন, অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলেও মেয়েদের জয়সহ দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
দিনটি শুরু করুন আলোচিত ১০টি খবর পড়ে।
মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালুর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। স্টেশন দুটি হচ্ছে ‘উত্তরা সেন্টার’ এবং ‘মিরপুর-১০’। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশনটি চালুর কথা রয়েছে। আর মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ।
বিস্তারিত পড়ুন
বাবাকে হত্যার পর মামলা থেকে বাঁচতে ছেলেকে অন্য একটি মামলায় ফাঁসিয়ে কারাগারে ঢুকিয়েছিলেন। এর মধ্যে ওই হত্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। এরপর আদালতে তাঁর বিরুদ্ধে মুখ খোলেন চারজন। দুই মাস কারাবাসের পর তিনি যেদিন জামিনে মুক্তি পান, সেদিনই ওই সাক্ষীদের দুজন খুন হয়েছিলেন। এর কিছু দিন পর মাইক্রোবাসচাপায় মারা গিয়েছিলেন তিনি। তবে এখন পুলিশ বলছে, সেটি দুর্ঘটনা ছিল না। পরিকল্পিতভাবে তাঁকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছিল।
বিস্তারিত পড়ুন
বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তা পর্যবেক্ষণ করবে উন্নয়ন সহযোগী ৯টি দেশ। ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডের জ্যেষ্ঠ কূটনীতিকেরা এ নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন।
বিস্তারিত পড়ুন
শক্তিশালী ভূমিকম্পের পর তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঢাকায় এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এ তথ্য জানান। ডেভরিম ওজতুর্ক বিদায় নেওয়ার পর নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন মুস্তাফা।
বিস্তারিত পড়ুন
সহকর্মীর স্ত্রীর জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও দুই সহ-উপাচার্য অংশ না নেওয়ার অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে মোনাজাত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। এ ঘটনার বিষয়ে উপাচার্য বলেছেন, ‘তিনি (বাহালুল) মানসিক অস্থিরতার মধ্যে আছেন। তাঁর একটু রেস্টের (বিশ্রাম) দরকার কি না, সেটা পরিবার দেখছে।’
বিস্তারিত পড়ুন
ছয় মাসের ব্যবধানে নেপালকে হারিয়ে আরেকবার শিরোপা উৎসবে মেতে উঠল বাংলাদেশের মেয়েরা। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েদের জাতীয় দল। অনূর্ধ্ব-২০ নারী সাফেও নেপালের হৃদয় ভেঙে উচ্ছ্বাসে মেতেছেন শামসুন্নাহার-শাহেদা আক্তাররা।
বিস্তারিত পড়ুন
২০২২ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বিএনপি তথাকথিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’-এর উদ্দেশ্যে ২৭ দফা রূপরেখা ঘোষণা করে। এ রকম দাবি-দফা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ। আগেও দলটি বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছিল। ২০১৭ সালে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিল। বিশ্লেষকেরা লিখছেন, ‘ভিশন ২০৩০’ আলোকে এবার ২৭ দফা প্রণীত হয়েছে।
পড়ুন মিজানুর রহমানের কলাম
২০২০ সালে ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ ছবিতে দেখা যায় কার্তিক আরিয়ান ও সারা আলী খানকে। গুঞ্জন রটে, এই ছবিতে শুটিংয়ের সময়ই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুই তারকা। কার্তিক ও সারা অবশ্য কখনোই তাঁদের প্রেমের কথা স্বীকার করেননি। এর কিছুদিন পরই জানা যায়, তাঁদের প্রেম ভেঙে গেছে। তখন অনেকেই বলেছিলেন, কার্তিক ও সারার প্রেমের গুজব ছিল ‘লাভ আজকাল’-এর প্রচারণামাত্র। তবে প্রায় তিন বছর পর একসঙ্গে দেখা গেল দুজনকে। দুই তারকার ভক্তরা মনে করছেন, পুরোনো প্রেমেই ফিরেছেন কার্তিক ও সারা।
বিস্তারিত পড়ুন
কিউবার অন্য অনেক ব্যবসার মতো নেল পারাদিসোর রেস্তোরাঁ কর্মীসংকটে ভুগছে। মাত্র এক মাসের ব্যবধানে রাজধানী হাভানার প্রাণকেন্দ্রে অবস্থিত এই রেস্তোরাঁ থেকে ৫০ কর্মী চাকরি ছেড়ে চলে গেছেন। দ্বীপদেশটি ছেড়ে এসব কর্মীর অনেকে বিদেশে চলে গেছেন।
কর্মী নিয়োগের দায়িত্বে থাকা এই রেস্তোরাঁর ব্যবস্থাপক অ্যানি জুনিঙ্গা বলছিলেন, কর্মীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু তাঁদের বদলি কর্মী পাওয়ার মতো যথেষ্ট সময় তাঁরা পাচ্ছেন না।
বিস্তারিত পড়ুন
এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এত কাজের মধ্যেও সব সময়ই সতেজ থাকেন এই অভিনেত্রী। কীভাবে নিজেকে এত ফিট রাখেন, প্রশ্ন করতেই হেসে জানালেন, নির্দিষ্ট কোনো ডায়েট চার্ট মেনে চলেন না। তবে তাঁর প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ফলমূল, টকদই, বাদাম ও সালাদ থাকে। মাসে ১৫ দিন তাঁর খাদ্যতালিকায় ভাত, মাছ আর ডাল রাখেন। বাকি ১৫ দিন থাকে মাংস এবং অন্যান্য উচ্চ প্রোটিনযুক্ত খাবার।
বিস্তারিত পড়ুন