আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ হচ্ছে

ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপিত হচ্ছে। রাজধানীর ফুলবাড়িয়ায় (বঙ্গবাজারসংলগ্ন) সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি অনুমোদন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ মঞ্জুরির কথা জানানো হয়।

জনপ্রশাসনের প্রজ্ঞাপনের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বর্তমানে রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। ওই হাসপাতালের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুমোদন হওয়ায় এখন কলেজ স্থাপনে পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। প্রাথমিক পর্যায়ে সরকারি কর্মচারী হাসপাতালে মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হবে। পরে কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে হবে মেডিক্যাল কলেজের ক্যাম্পাস।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে।