সন্ধ্যায় পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। আজ সবচেয়ে আলোচনায় ছিল কলকাতা থেকে উড়ালের সময় ফেটেছে বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণসংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

১

কলকাতা থেকে উড়ালের সময় ফেটেছে বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

বাংলাদেশ বিমানের এ ধরনের ড্যাশ ৮ মডেলের একটি উড়োজাহাজ কলকাতা থেকে উড়ালের সময় চাকা ফেটে যায়
ফাইল ছবি

কলকাতা থেকে ঢাকায় আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিমানটিতে যাত্রী ছিলেন ৭২ জন। উড্ডয়নের সময়ই বিমানের একটি চাকা ফেটে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু শেষ পর্যন্ত যাত্রীদের সবাই ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে পেরেছেন।
ঘটনাটি আজ সোমবার সকালের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন...
বিস্তারিত পড়ুন...

২

রেলমন্ত্রীকে পেয়ে ক্ষতিগ্রস্তরা বললেন, হামলাকারীরা আপনার আশপাশেই আছে

ক্ষতিগ্রস্তরা রেলমন্ত্রীকে ঘিরে ধরলে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পঞ্চগড়ের শালশিড়ি এলাকায়।
ছবি: মঈনুল ইসলাম

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমবেদনা জানান। তবে সেখান থেকে কিছু দূরে শালশিড়ি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ‘তোপের মুখে’ পড়েন পঞ্চগড়-২ আসনের এই সংসদ সদস্য।
দুপুর পৌনে ১২টার দিকে শালশিড়ি এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কয়েকটি বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম।
বিস্তারিত পড়ুন...

৩

সিরিয়া ও তুরস্কের জন্য রোনালদোর বিমানভর্তি ত্রাণ

আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: টুইটার

সিরিয়া ও তুরস্কে ভূমিকম্প-দুর্গত মানুষের জন্য বিমানভর্তি ত্রাণসামগ্রী পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের এই পর্তুগিজ তারকা দুটি দেশের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব জায়গায় এই সাহায্য পাঠিয়েছেন। স্কাই স্পোর্টস জানিয়েছে, বাসস্থানের জন্য তাঁবু খাটানোর সামগ্রী, খাদ্যদ্রব্য, বালিশ, কম্বল, বিছানা, শিশুখাদ্য, দুধ ও চিকিৎসাসামগ্রী দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রোনালদো।
বিস্তারিত পড়ুন...

৪

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ

অমিতাভ বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম

‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ের সময় আঘাত পেয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি নিজে এ কথা তাঁর ব্লগে জানিয়েছেন। বিগ বির আঘাত পাওয়ার খবর মুহূর্তের মধ্যে নেট–দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবরে উদ্বিগ্ন অমিতাভের হাজার হাজার অনুরাগী।

হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির এক অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অমিতাভ বচ্চন। আর তখনই গুরুতর আহত হন তিনি। বুকের পাঁজরে আঘাত পেয়েছেন অমিতাভ। তাঁকে সঙ্গে সঙ্গে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এআইজি হাসপাতালের চিকিৎসকেরা বিগ বির প্রয়োজনীয় চিকিৎসা করেছেন। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। এখন তিনি মুম্বাইয়ে নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে।
বিস্তারিত পড়ুন...

৫

ইংরেজির দক্ষতা বাড়াতে শুনতে পারেন যে ৫ পডকাস্ট

ইদানিং পডকাস্ট শোনার চল বাড়ছে
ছবি: প্রথম আলো

সহজ করে বললে পডকাস্ট একধরনের অডিও অনুষ্ঠান। বিনোদনমূলক আয়োজন থেকে শুরু করে অনুপ্রেরণাদায়ী বক্তৃতা, রাজনৈতিক আলোচনা কিংবা দক্ষতা উন্নয়নসংক্রান্ত কনটেন্ট—পডকাস্টে সবই থাকে। প্রাতভ্রমণে কিংবা বিশ্ববিদ্যালয়-অফিসে যাওয়ার পথে অনেকেই শোনেন পডকাস্ট। সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে হালনাগাদ থাকা যায়। ইংরেজি ভাষাচর্চার জন্যও পডকাস্ট শোনার চল আছে। কয়েকটি কার্যকর পডকাস্টের খোঁজ জানা যাক।
বিস্তারিত পড়ুন...